বছরের দ্বিতীয় দিনে হরিশ্চন্দ্রপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর:নতুন বছরের দ্বিতীয় দিনেই মর্মান্তিক পথ দুর্ঘটনা মালদায়।মোটরবাইক এবং টোটোর সংঘর্ষে মৃত্যু তিনজনের। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে হরিশ্চন্দ্রপুরের(Harishchandrapur) তুলসীহাটা জাবরা এবং রাড়িয়ালের মাঝে। তিনজনের মধ্যে রয়েছেন দুজন যুবক এবং একজন মহিলা।মৃত ২ যুবকের নাম ভলু দাস এবং কৌশিক শর্মা।মৃতদের বাড়ি রামনগর এলাকায়। অন্যদিকে মহিলার নাম বুলি ঠকদার। বাড়ি কাপাইচন্ডি এলাকায়। তিনটি মৃতদেহ এই মুহূর্তে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে রয়েছে। হাসপাতালে সামনে পরিবারের লোকেদের ভিড়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা গেছে, ২০২৬ সালের প্রথম দিনে নতুন মোটরসাইকেল কিনেছিল কৌশিক শর্মা।

দুই বন্ধুকে নিয়ে নতুন মোটরসাইকেলে চাপিয়ে শুক্রবার বছরের দ্বিতীয় দিনে কৌশিক যাচ্ছিলেন জাতীয় সড়ক ধরে হরিশ্চন্দ্রপুর থেকে। কারোর মাথায় হেলমেট ছিল না। মাঝপথে একটি টোটোর সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের। টোটোতে সেই সময় একজন মহিলা সহ একাধিক জন যাত্রী ছিলেন। টোটো তে থাকা এক মহিলার মৃত্যু হয়। তার বয়স প্রায় ৫৫ বছর। এছাড়াও টুটুর এক যাত্রীর অবস্থা আশঙ্কা জনক। আহতদের চাঁচল হাসপাতালে(Chachal Hospital) চিকিৎসা চলছে। এদিকে মোটরসাইকেলে থাকা কৌশিক এবং এক বন্ধুর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

টোটোর এক মহিলা যাত্রীর মৃত্যু হয়। পুলিশ টোটো(TOTO) এবং মোটরসাইকেল দুটি আটক করে থানায় নিয়ে গেছে। হেলমেট ছাড়া জাতীয় সড়ক দিয়ে একাধিক জনকে নিয়ে দ্রুতগতিতে ছুটতে গিয়ে প্রাণ হারালেন দুই যুবক। জাতীয় সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল এর আনাগোনা কিছুতেই রোধ করতে পারছে না মালদা প্রশাসন। হেলমেট ছাড়া ঝুঁকি নিয়ে জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করছেন প্রতিদিন জেলার মোটরসাইকেল চালক ও আরোহীরা। প্রশাসনের কোন নজরদারি না থাকায়, মালদা ট্রাফিক পুলিশ পদক্ষেপ গ্রহণ না করায় বছরের শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনা ও মৃত্যুর মতো চরম পরিণতি ঘটল।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের