‘‌বিহারে ২০ হাজার টাকায় মেয়ে পাওয়া যায়’‌, বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রীর স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলাদের যে বিজেপি নেতা–নেত্রীরা সম্মান দেন না এবং নীচু চোখে দেখেন এই দাবি বারবার করে এসেছেন তৃণমূল কংগ্রেস নেতা–নেত্রীরা। আর তেমন উদাহরণ বারবার দেখাও গিয়েছে। এবার উত্তরাখণ্ডের মন্ত্রী রেখা আর্যের স্বামী বিজেপি নেতা গিরিধারী লাল সাহুর বক্তব্যে জাতীয় রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। এমনকী মহিলাদের নিয়ে যে মন্তব্য করেছেন এই পদ্মনেতা তার জেরে দেশজুড়ে সমালোচনার জড় উঠেছে। কারণ মেয়েদের কত টাকায় পাওয়া যায় তা তিনি প্রকাশ্যে বাতলে দিয়েছেন। আর বিজেপি নেতার এমন মতব্যে জোর চর্চা শুরু হয়েছে দেশে।

এদিকে উত্তরাখণ্ডের মন্ত্রী রেখা আর্যর স্বামী গিরিধারী লাল সাহু বিতর্কের জন্ম দিয়ে বলেছেন, বিহারের মেয়েরা ২০ হাজার থেকে ২৫ হাজার টাকায় বিয়ের জন্য পাওয়া যায়। সম্প্রতি এক অনুষ্ঠানে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। তার জবাবেই গিরিধারী লাল সাহু বলেন, ‘‌বিহারে ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে মহিলাদের পাওয়া যায়।’‌ একইসঙ্গে বিহারে কম খরচে বিয়ের প্রসঙ্গ তোলেন গিরিধারী লাল সাহু। এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে। বিহারে এখন এনডিএ সরকার। বিজেপি সদ্য জিতে এসেছে বিপুল ভোটে। সেখানে এমন মন্তব্য বিজেপি নেতারই।

অন্যদিকে গত মাসে আলমোড়ায় আয়োজিত একটি অনুষ্ঠানে গিরিধারী লাল সাহুর বক্তব্যের সমালোচনা করেছে বিরোধী কংগ্রেস এবং বিহার রাজ্য মহিলা কমিশন। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী রেখা আর্য। আর তাঁর স্বামীর এমন মন্তব্যে এখন ঝড় উঠেছে। পরিস্থিতি বেগতিক বুঝে গিরিধারী লাল সাহু ক্ষমা চাইলেও চিঁড়ে ভেজেনি। কেন বিতর্ক তৈরি হয়েছে?‌ কারণ এই বিজেপি নেতা গিরিধারী লাল সাহু বলেন, ‘‌বৃদ্ধ বয়সে কি আপনারা বিয়ে করবেন? যদি তুমি বিয়ে করতে না পারো, তাহলে আমরা বিহার থেকে আপনাদের জন্য একটি মেয়ে আনব। আপনি সেখানে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকায় একটি মেয়ে পেতে পারেন।’‌

এছাড়া সোশ্যাল মিডিয়াজুড়ে সমালোচিত হচ্ছেন গিরিধারী। এই ইস্যুতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। কংগ্রেসের রাজ্য সভাপতি গণেশ গোডিয়ালের বক্তব্য, ‘মহিলাদের পণ্য মনে করে বিজেপি। মন্ত্রীর স্বামীর ওই বক্তব্য থেকে তা স্পষ্ট। এই ধরনের মন্তব্য মহিলাদের পক্ষে কতটা অসম্মানজনক, তা বোঝেন না বিজেপি নেতারা।’ তবে আর কী বলেছিলেন এই পদ্মনেতা?‌ গিরিধারী লাল সাহু বলেছেন, ‘‌আমার সঙ্গে এসো, আমরা আপনাদেরকে বিয়ে দেব।’‌ পরে চূড়ান্ত সমালোচিত হওয়ায় ১৮০ ডিগ্রি ঘুরে গিরিধারী লাল বলছেন, ‘‌আমার কথা যদি কাউকে আঘাত করে থাকে বা অপমান করে থাকে, তাহলে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি।’‌

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের