রাফা সীমান্তে অসহায় ফিলিস্তিনিদের দুর্দশার কথা শুনলেন হলি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গাজার রাফা সীমান্ত পরিদর্শন করলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি অন্যদিকে মানবাধিকারকর্মীও। সেই কারণে যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত গাজার রাফাসীমান্তে গিয়েছেন তিনি। সেখানে গিয়ে পরিস্থিতি ঘুরে দেখেছেন। কথা বলেছেন ফিলিস্তিনিদের সঙ্গে। এই রাফা সীমান্তই গাজার সঙ্গে গোটা বিশ্বকে যুক্ত করে। এখানে গিয়েই সাহায্যকারী সংস্থা ও ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নিয়েছেন।

শুক্রবার রাফা সীমান্তে পৌঁছেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সেখানে গিয়ে সমস্ত ত্রাণ শিবিরগুলো ঘুরে দেখেন তিনি। সারা বিশ্ব থেকে আসা সমস্ত ত্রাণ এখানেই মজুত করা হয়েছে। সেখান থেকেই পৌঁছে দেওয়া হয় ত্রাণ। ওই এলাকা এখন ইজরায়েলের দখলে রয়েছে। ত্রাণ প্রবেশ করতে বার বার বাধাও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পাশআপশি তিনি গিয়েছেন আল আরিশ জেনারেল হাসপাতালে। সেখানে আহত ফিলিস্তিনিদের সঙ্গে কথা বলেছেন জোলি। ক্রমাগত রোগী আসার কারণে চাপ বাড়ছে বলেও জানানো হয়েছে তাঁকে। হাসপাতালে অভিনেত্রী কথা বলেছেন অসহায় শিশুদের সঙ্গেও। যাঁরা  যুদ্ধের জেরে পরিবারকে হারিয়েছে। কয়েকটি শিশু হাসপাতাল, প্রসূতি ওয়ার্ড ও জরুরি কেন্দ্রে ঘুরেছেন। শিশুদের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে জোলির এটি ইউক্রেনে দ্বিতীয় সফর। ২০২২ সালে ইউক্রেনের লভিভ গিয়েছিলেন। সেই সময় ঘরছাড়া মানুষদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবীদের সঙ্গে দেখা করেছিলেন তিনি। শিশুদের ভয়াবহ পরিস্থিতি দেখে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন হলি অভিনেত্রী জোলি। ফিলিস্তিনিদের সঙ্গে সমস্যা নিয়েও কথা বলেছেন তিনি। ত্রাণের বিষয় নিয়েও কথা বলেছেন এদিন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা