বর্ষবরণের অনুষ্ঠানে সরকারি স্কুলে অর্ধনগ্ন চটুল নাচ, বিজেপি শাসিত রাজ্যে প্রশ্নের মুখে শিক্ষা ব্যবস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি: আবার চর্চায় উঠে এল মধ্যপ্রদেশ। হ্যাঁ, ডবল ইঞ্জিন রাজ্য। যেখানে পানীয় জলে বিষক্রিয়ায় ১৫ জন মানুষের প্রাণ গিয়েছে। শিশু, মহিলা থেকে সাধারণ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ইন্দোর পুরসভার সেই ঘটনা গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে। আর এই আবহেই মধ্যপ্রদেশের সরকারি স্কুলে চটুল নাচের ঘটনা প্রকাশ্যে এল। যা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। কারণ এই চটুল নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তার জেরেই বিজেপি শাসিত রাজ্য এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এদিকে মধ্যপ্রদেশের দাতিয়া জেলায় একটি সরকারি স্কুলের ভিতরে নববর্ষ উদযাপন হচ্ছিল। সেখানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর তার পর তা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।ওই ভিডিওটি পরাসারি গ্রামের একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের। যেখানে দেখা যাচ্ছে, স্কুল প্রাঙ্গণের ভিতরে এক যুবতী নৃত্যশিল্পী চটুল নাচ পরিবেশন করছেন। আর বাকি লোকজন কোমর দুলিয়ে তাঁর সঙ্গে নাচছেন এবং টাকা উড়িয়ে দিচ্ছেন ওই স্বল্পবসনা যুবতীকে লক্ষ্য করে। এই ঘটনা ছড়িয়ে পড়তেই ডবল ইঞ্জিন সরকারের সংস্কৃতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অন্যদিকে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্কুলের অধ্যক্ষ বলওয়ান সিং বলেছেন যে, স্থানীয় পঞ্চায়েত থেকে এই অনুষ্ঠানের অনুমতি নেওয়া হয়েছিল। তিনি দাবি করেন যে, পঞ্চায়েত সচিব রিঙ্কু যাদব এবং সরপঞ্চ নীলম পরিহার এই চটুল নাচের অনুষ্ঠানের অনুমোদন দিয়েছেন। অধ্যক্ষ বলওয়ান সিং বলেন যে, ‘‌এই সমাবেশকে নববর্ষ উদযাপনের অংশ হিসেবে স্কুল সময়ের পরে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে বর্ণনা করা হয়েছিল।’‌ তবে উত্তেজক পোশাক পরা দৃশ্যগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের অনুষ্ঠানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

এছাড়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই শিক্ষা বিভাগ এবং স্থানীয় প্রশাসনের মধ্যে ঝড় ওঠে। কারণ অর্ধনগ্ন চটুল নাচ একটি সরকারি স্কুলে কেমন করে হল?‌ প্রশ্ন অভিভাবকদের। সরকারি স্কুলে যেখানে শিক্ষা এবং শৃঙ্খলা প্রদানের জন্য তৈরি সেখানে এমন ঘটনা ঘটায় সমালোচনার ঝড় উঠেছে। জেলা কর্তৃপক্ষ এই ঘটনা গুরুত্ব সহকারে নোট নিয়েছে। জেলা পুলিশ কমিশনার রাজেশ শুক্লা জানিয়েছেন যে, ভিডিওটি তাঁর নজরে এসেছে এবং স্কুলের অধ্যক্ষের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে প্রশাসন তদন্ত চালিয়ে যাচ্ছে এবং কোনও নিয়ম লঙ্ঘন হয়েছে এমন তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের