স্কুলের সামনে ছাত্রীদের ইভটিজিং ,প্রতিবাদ করে কুড়ুলের আঘাতে রক্তাক্ত কাকা ও ভাইপো

Share:

নিজস্ব প্রতিনিধি,কালনা: স্কুলে ছাত্রীদের ইভটিজিং এর প্রতিবাদ করেছিলেন এক যুবক। সেই ঘটনায় ধারালো কুড়ুল দিয়ে ওই যুবককে কোপানো হল। ঘটনাটি ঘটেছে শনিবার পূর্ব বর্ধমান জেলার কালনার মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশনের (Mahishmardini Girl’s Institution)সামনে। আহত যুবকের নাম সুরোজ কুমার সাহা(Suraj Saha)। শুধু সুরজ নন তার সঙ্গে জখম হয়েছেন তার কাকা পিন্টু। গুরুতর আহত অবস্থায় তাদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে কালনা থানা ।ঘটনায় মূল অভিযুক্ত বাপি রায়(Bapi Roy) পলাতক। তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

জানা গেছে, কালনা মহিষমার দিনে গার্লস ইনস্টিটিউশন এর সামনে স্কুলের কয়েকজন ছাত্রীকে উত্যক্ত করছিল বাপি। তা দেখে স্থানীয় বাসিন্দা সুরোজ প্রতিবাদ করেন। অভিযোগ সেই সময় বাপি একটি কুড়ুল নিয়ে সুরজের উপরে হামলা চালায় এবং তাকে একাধিকবার আহত করে। এদিকে রক্তাক্ত সুরোজকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে আসে কাকা পিন্টু সাহা(Pintu Saha)। অভিযোগ তার উপরেও হামলা চালায় বাপি। কুড়ুলের আঘাতে তিনিও গুরুতর আহত হন। কাকা ও ভাইপো রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে কাতর ভাবে আর্তনাদ করতে থাকেন।

এরপর স্থানীয় মানুষ তাদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করে। সেখানে দুজনেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দুজনের আঘাত গুরুতর। এই ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় বাপি। ঘটনাস্থলে তদন্তে ছুটে যায় কালনা থানা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। হাসপাতালে গিয়ে আহতদের বয়ান রেকর্ড করবে পুলিশ। বাপিকে পুলিশ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। স্থানীয় মানুষের অভিযোগ ওই স্কুলের সামনে বাপি প্রায়শই ছাত্রীদের ইভটিজিং করে। স্কুলের ছাত্রীরা বাপির ইভটিজিং – এর অত্যাচারে অতিষ্ঠ। কালনা থানার পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক এবং স্কুলের সামনে নজরদারি জোরদার করুক এই দাবি স্থানীয় বাসিন্দাদের।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের