বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। এমনকী এবারের বিধানসভা নির্বাচনে দুর্নীতি এবং অনুপ্রবেশকেই ইস্যু করে মাঠে নামতে চাইছে বিজেপি। সেখানে এবার তাদের পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠে গেল। আর তার জেরে দুর্নীতির অভিযোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না মেখলিগঞ্জ বিধানসভাকে। রাজ্য সরকারের দেওয়া টাকা তছরুপের অভিযোগ উঠেছে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। আর তাতে মানুষের আশা নিরাশায় পরিণত হয়েছে। তাতেই ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ এদিকে রাস্তা মেরামতের জন্য রাজ্য সরকার টাকা দিয়েছিল। সেই টাকায় যত দূর পর্যন্ত রাস্তা মেরামতের কথা ছিল তা হয়নি বলেই অভিযোগ। ঠিকাদারকে সামনে রেখে সেই টাকা পকেটে ঢুকিয়েছে বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত। এমন অভিযোগ তুলেছেন খোদ এলাকার বাসিন্দারা। তার জেরে মুখ পুড়েছে বিজেপির। ১ কিলোমিটার মোরামের রাস্তা মেরামত করার কথা ছিল। তার জন্য বরাদ্দও হয়েছিল টাকা। কিন্তু এবার সেখানেও দুর্নীতির অভিযোগ উঠল। বিধানসভা নির্বাচনের আগে তাতেই অস্বস্তি বেড়েছে পদ্ম শিবিরের অন্দরে।

তারপর ঠিক কী ঘটেছে?‌ উক্ত যে রাস্তা মেরামতের জন্য রাজ্য সরকার টাকা বরাদ্দ করেছিল সেই মতো কাজ হয়নি বলে অভিযোগ। আর বেশিরভাগ টাকা তছরুপ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও বিজেপি সেই কথা মানতে নারাজ। বিজেপির হাতে রয়েছে ১৪ আসনের পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েত। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও তৃণমূল উভয়েই ৭টি করে আসন পায়। তখন টসে জিতে বিজেপি বোর্ড গড়ে। এখানেই অভিযোগ উঠেছে, পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতে ১/১৭২ নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে প্রায় এক কিলোমিটার মোরামের রাস্তা মেরামতের জন্য প্রায় দু’‌লাখ টাকা বরাদ্দ করা হয়। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদারকে সামনে রেখে মাত্র ৪ ট্রলি মোরাম ফেলে মেরামতের কাজে ইতি টানা হয়েছে। বাকি টাকা পকেটে পোরা হয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ এই ঘটনা প্রকাশ্যে আসার পর বেজায় চটেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা অভিযোগ তুলেছেন দুর্নীতির। আর এই ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দা কল্যাণ রায়, বিধান রায়রা। আর তাতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে তুলোধনা করছেন তৃণমূলের ব্লক সভাপতি মানস রায় বসুনিয়া। যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপির হলদিবাড়ি মণ্ডল সভাপতি প্রদীপ রায়, পঞ্চায়েতের প্রধান রমানাথ বর্মনরা। এই দুর্নীতির অভিযোগ ওঠায় চাপে পড়ে গিয়েছেন বিজেপির নেতারা। এই জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ