অক্সিজেনের নল গুঁজে শুনানিতে অসুস্থ বৃদ্ধ, ফেরা হল না বাড়ি…

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়নগর : SIR আতঙ্কে রাজ্যে একটার পর একটা মৃত্যু। SIR শুনানিতে এসে আর বাড়িতে ফেরা হল না অসুস্থ বছর ৬৮-র নাজিমুল মোল্লার। হাসপাতাল থেকে অক্সিজেন নল গুঁজে শুনানি কেন্দ্রে গিয়েছিলেন তিনি। সেখান থেকে হাসপাতালে ফেরার পথেই সব শেষ। সুস্থ হয়ে বাড়ি ফেরার ইচ্ছে আর পূরণ হল না। জয়নগরের বৃদ্ধের মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, ২০০২-এর তালিকায় নাম না দেখে অসুস্থ হয়ে পড়েন বছর আটষট্টির বৃদ্ধ নাজিমুল মোল্লা। অসুস্থতার জেরেই হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। এই পরিস্থিতিতে এসআইআর-র শুনানির ডাক আসে। বাধ্য হয়ে শুনানি কেন্দ্রে হাজির হন ওই বৃদ্ধ। নাকে অক্সিজেনের নল নিয়ে অক্সিজেন সিলিন্ডার সঙ্গে নিয়ে এসআইআর শুনানি কেন্দ্রে এসেছিলেন। জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েতের উত্তর ঠাকুরেরচক এলাকার বাসিন্দা নাজিতুল মোল্লা। শুনানি শেষে ফের হাসপাতালে ফিরে যাওয়ার সময় মৃত্যু হয় তাঁর। পরিবারের দাবি, গত কয়েক দিন ধরেই এসআইআর নিয়ে দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন। তার উপর শুনানির ধকল সহ্য করতে পারেননি বৃদ্ধ।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা যায়, ২০০২ সালের তালিকায় নিজের নাম খুঁজে না পাওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন নাজিমুল মোল্লা। জমা করেছিলেন এনুমারেশন ফর্ম। কিন্তু আতঙ্ক ছিলই। সেই কারণে হৃদরোগে আক্রান্ত হন। হাসাপাতালে ভর্তি হয়েছিলেন। বাড়িতেও ফিরেছিলেন।  তারপরেও অসুস্থ বোধ করেছিলেন। অক্সিজেন চলছিল তাঁর। সেই অক্সিজেন নিয়েই শুনানি কেন্দ্রে গিয়েছিলেন। কিন্তু এত ধকল সহ্য হয়নি। শুনানি সেরে ফেরার পথেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। তাঁর নাম না থাকায় রকিবারের লোকদের নিয়েও চিন্তিত ছিলেন। অবশেষে এসআইআর কেড়ে নিল আরও একটি প্রাণ।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের