বছরের প্রথমেই ভাটপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে দিনেদুপুরে চলল গুলি

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাটপাড়া: উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে নিমবাগান এলাকায় চলল গুলি। পুলিশ সূত্রে খবর, আচমকাই স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। এখানে গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ এসে তদন্ত শুরু করছে। কিন্তু আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো এবং গুলি কারাই বা চালালো সেটাই উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে ভাটপাড়ার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি দত্ত তিনি উপস্থিত হয়ে তিনি বলেন এটা রাজনৈতিক কোন বিষয় নয় ।সমস্তটাই দুষ্কৃতি মূলক কাজ। স্থানীয় মানুষরা যেটা বলছেন এখানে চার রাউন্ড গুলি চালানো হয়েছে। প্রশাসন তদন্ত করছে। দোষীরা উপযুক্ত শাস্তি পাবে।

ভাটপাড়া প্রায়সই গুলি ও বোমার মুক্তাঞ্চল হয়ে ওঠে। সমাজ বিরোধীদের লড়াই এবং তাদের বোমা গুলির ব্যবহার আতঙ্ক সৃষ্টি করে এলাকায়। নতুন বছর শুরু হতেই ফের সেই গুলির শব্দে তাই ঘুম ছুটেছে সেখানকার সাধারণ মানুষের। পুলিশ এই চার রাউন্ড গুলি ছোড়ার উৎস খুঁজছে। রবিবার ছুটির দিনে গুলির শব্দে ফের আতঙ্কিত ভাটপাড়া বাসী। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে শনিবার ভাটপাড়াতে সংকল্প সভা করতে গিয়েছিলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি ভাটপাড়া কাকিনাড়া নৈহাটি সহ একাধিক বিধানসভায় পরিবর্তনের ডাক দেন।

এরপরই রবিবার দুপুরে এই গুলির পেছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সেই সূত্র খোঁজার কাজ শুরু করেছে স্থানীয় পুলিশ।স্থানীয় কাউন্সিলরের দাবিদার ওয়ার্ডে কোন রাজনৈতিক সমস্যা নেই। ফলে রাজনৈতিক কোন অসন্তোষের জন্য এই গুলি চলে নি। সমাজ বিরোধীদের নিজেদের মধ্যে কোন সমস্যার তুলুন এই চার রাউন্ড গুলি ছোড়া হয়েছে। ওই ওয়ার্ডে যেতে শান্তি থাকে সাদিয়া কাউন্সিলর প্রশাসনের কাছে সেই দাবি জানাবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও