SIR নিয়ে আপত্তি জানিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার, কী লিখলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR ইস্যুতে প্রথম থেকেই নির্বাচন কমিশনের কাজের পদ্ধতি নিয়ে আপত্তি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনিভাবে কোন প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায় তা নিয়ে প্রতিবাদে মিছিল করেছেন তিনি।। এবার জাতীয় নির্বাচন কমিশনের কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে আপত্তি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বারুইপুরে জনসভা করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন দিল্লিতে আগামী দিন নির্বাচন কমিশনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু দিল্লি যাওয়ার আগে তিনি তার বক্তব্য লিখিতভাবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে প্রতিবাদস্বরূপ চিঠির মাধ্যমে তুলে ধরেন। সেখানে বয়স্ক ভোটারদের অযথা শুনানি কেন্দ্রে ডেকে হেনস্থার বিষয়টিতেও তিনি প্রতিবাদ করেন। অসুস্থ এবং বয়স্ক ভোটারদের ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরে শুনানি কেন্দ্রে ডেকে নোটিশ পাঠানো হচ্ছে বলে উল্লেখ করে। মুখ্যমন্ত্রী এর প্রতিবাদ জানান।নির্বাচন কমিশনের এসআইআর শুনানিতে নিরপেক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনকে অবিলম্বে এস আই আর শুনানি প্রক্রিয়া বন্ধ রেখে ত্রুটিমুক্ত খসড়া তালিকা প্রকাশ করার জন্য উদ্যোগ নেওয়ার আবেদন জানান।

বিএলএদের কেনো শুনানি কেন্দ্রে থাকতে দেওয়া হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা।রাজনৈতিক দিশা নয়, ভোটারদের স্বার্থে কমিশন কাজ করুক এই দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ জানুয়ারি তারিখ উল্লেখ করে এই ৪পাতার চিঠি দিল্লিতে পাঠানো হয়েছে।মুখ্যমন্ত্রী এর আগে একাধিকবার প্রতিবাদ সভা থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন অল্প সময়ের মধ্যে অর্থাৎ এক থেকে দু মাসের মধ্যে কখনোই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। নির্বাচনের আগে তাড়াহুড়ো করে SIR প্রক্রিয়া কেন করা হচ্ছে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। প্রকৃত ভোটারদের নাম যাতে বাদ না যায় তা নিয়ে তিনি বারবার সতর্ক করেছিলেন কমিশনকে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও বৃদ্ধ থেকে অসুস্থ গর্ভবতী থেকে প্রতিবন্ধী সকলকেই শুনানি কেন্দ্রে নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে।মমতার অভিযোগ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছে। অনেক সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ পাঠানো হচ্ছে। যার কোন নির্দিষ্ট নোটিফিকেশন থাকছে না।এসআইআরে পশ্চিমবঙ্গ ও বিহারের জন্য আলাদা নিয়ম হয়েছে। এইরকম একাধিক অভিযোগ চিঠিতে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও ডানকুনির কাউন্সিলরকে মৃত দেখানো হয়েছে। বারুইপুরের জনসভার রেম্পে চারজন জীবিত মানুষকে হাজির করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন ভূতেরা হাঁটছেন সেখানে। কারণ সেই চারজনকে ভোটার খসড়া তালিকায় মৃত বলে উল্লেখ করে কমিশন। এই ধরনের ঘটনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে ভোটার খসড়া তালিকায় সংশোধনীর ক্ষেত্রে সতর্ক হওয়ার আবেদন জানিয়েছেন। রাজনৈতিক মহলের ধারণা দিল্লিতে কমিশন দপ্তরে ইতিমধ্যেই দরবার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে জ্ঞানেশ কুমার এর সঙ্গে বেশ কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে অভিষেকের। এবার চিঠি দিয়ে প্রতিবাদ পত্র পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের দৃষ্টি আকর্ষণ করলেন।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের