নদিয়ার ধুবলিয়ায় দুই যাত্রিবাহী বাসের সংঘর্ষে শিশু-সহ নিহত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ফের ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল নদিয়া। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ধুবুলিয়া থানার বাহাদুরপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে দুটি যাত্রিবাহী বাসের সংঘর্ষে প্রাণ হারিয়েছে এক শিশু-সহ তিন যাত্রী। জখম হয়েছেন কমপক্ষে ১০ জন। আহত ও নিহতদের উদ্ধার করে শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভয়াবহ দুর্ঘটনার জেরে বেশ কিছু ক্ষণ অবরুদ্ধ ছিল ১২ নম্বর জাতীয় সড়ক। সন্ধ্যা থেকে অবশ্য যান চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে। দুর্ঘটনার পরেই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, পুলিশি নজরদারির অভাবে জাতীয় সড়কে প্রায়শই দুর্ঘটনা লেগেই রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে বহরমপুরগামী একটি যাত্রিবাহী বাসকে পিছন থেকে ধাক্কা দেয় কৃষ্ণনগরগামী একটি বাস। সজোরে ধাক্কার ফলে বহরমপুরগামী বাসে থাকা যাত্রীরা অনেকেই আসন থেকে ছিটকে পড়েন। কৃষ্ণনগরগামী বাসটি সংঘর্ষের পরেই রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারাই প্রথমে ঘটনাস্থলে ছুটে যান। ততক্ষণে দুজনের মৃত্যু হয়েছে। বাকি যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃত তিন যাত্রীর নাম-পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন ধুবুলিয়া থানার বাসিন্দা ৫০ বছরের ঝড়ু শেখ, ৬ বছরের শিশু রফিদ শেখ এবং ২৫ বছরের রোজিনা খাতুন। মৃত শিশু এবং যুবতীর বাড়ি সোনডাঙা এলাকায়।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের প্রথমে শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর