আচমকা নীল ছবির নায়িকার সঙ্গে কোহলি, নেট দুনিয়ায় চর্চা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি সর্বদাই শিরোনামে থাকেন।  সমাজমাধ্যমে সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে বিরাট কোহলির সঙ্গে  দেখা গেল নীল ছবির নায়িকা কেন্দ্রাকে। এই ছবি নিয়েই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। তবে ব্যাপারটা খোলসা করেই বলা যাক। ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে ছবি শেয়ার করেছেন  পর্ন তারকা কেন্দ্রা। এই দুজনের ছবিকে কেন্দ্র করেই সমাজমাধ্যমে রীতিমত ঝড় উঠেছে।

 ছবির রহস্য কী? 

আমেরিকান পর্ন তারকা কেন্দ্রা তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করেছেন বিরাট কোহলির সঙ্গে একটি ছবি। ৮ জানুয়ারীর একটি পোস্টে, কেন্দ্রা লিখেছিলেন, “সম্ভাবনার মুখোমুখি হওয়া সবসময়ই সেরা অনুভূতি, এটি একটি অনুপ্রেরণা এবং সত্যিই মাটির  সঙ্গে সম্পর্কিত।” কোহলির সাথে  পর্ন তারকার শেয়ার করা ছবি দ্রুত ভাইরাল হয়ে যায়। এই ছবিটি ভক্তদের  মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।  কেউ কেউ এই ছবিকে ভুয়া বলেছেন আবার কেউ কেউ দাবি করেছে যে এটি একটি এআই দিয়ে নির্মিত ছবি। নীল ছবির নায়িকা শেয়ার করা ছবিতে লাইক ও কমেন্টে ভরে যায়। কেন্দ্রা কোহলির সঙ্গে  যে ছবিটি শেয়ার করেছেন তা ভারতের নয়। ভক্তরা প্রশ্ন তুলেছেন যে এই ছবিটি কখন তোলা হয়েছে কারণ বিরাট কোহলি গত এক মাস ধরে দেশটির ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের কারণে ভারতে রয়েছেন। উল্লেখ্য,  দুটি ফর্ম্যাটের খেলা থেকে অবসর নেওয়ার পর বিরাট কোহলি বেশিরভাগ সময় লন্ডনে কাটিয়েছেন। তবে বর্তমানে তিনি রয়েছেন ভারতে।  ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে।

 

View this post on Instagram

 

A post shared by Kendra Lust® (@kendralust)

প্রসঙ্গত, ২৭ ডিসেম্বর সালমান খানের জন্মদিনে কেন্দ্রা একটি ছবিও শেয়ার করেছিলেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “সবচেয়ে বড় হৃদয়ের মানুষটির সাথে দেখা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।” শুভ জন্মদিনের শুভেচ্ছা জানান। কেন্দ্রা ২০২৫ সালে  শাহরুখ খানের সঙ্গে  একটি ছবিও শেয়ার করেছিলেন এবং তার জন্য একটি পোস্ট লিখেছিলেন।

কে এই তারকা? 

৪৭ বছর বয়সী কেন্দ্রা সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়, ইনস্টাগ্রামে তার ৮৫ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। কেন্দ্রা ২০১২ সালে একজন ওয়েবক্যাম মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২