আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার শীতের দুপুরে তপ্ত ভাঙড়, আইএসএফ ও তৃণমূল সংঘর্ষে আহত একাধিক

নিজস্ব প্রতিনিধি, ভাঙড়: রবিবার শীতের দুপুরে অশান্তি ছড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ে। রাস্তা উদ্বোধন ঘিরে অশান্তিতে জড়াল আইএসএফ ও তৃণমূল কর্মী- সমর্থকরা। সংঘর্ষে দু’পক্ষের একাধিক কর্মী – সমর্থক আহত হয়েছেন। রবিবার ভাঙড়ের শানপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকার চিনিপুকুরে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, চিনিপুকুর গ্রামে (Chinipukur Village) রবিবার একটি রাস্তার উদ্বোধন ছিল সেই অনুষ্ঠান বাতিল করার জন্য আইএসএফ কর্মীরা তৃণমূলের উপরে হামলা চালায়।

এই ঘটনাকে ঘিরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টা আইএসএফের অভিযোগ, রক্তদান শিবির উপলক্ষে তাদের কর্মীরা জমায়েত হয়েছিল। সেই সময় তৃণমূল কর্মীরা হামলা চালায়। এরপরই দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। চলে উভয় পক্ষের মধ্যে ইট- পাটকেল ছোঁড়াছুঁড়ি। লাঠি ও বাঁশ নিয়ে হামলা চালানো হয়। উভয় পক্ষের একাধিক জন আহত হন। আহতদের জিরানগাছা হাসপাতালে ভর্তি করা হয় ।পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কলকাতা পুলিশের উত্তর কাশিপুর থানার(Uttar Kashipur P.S.) বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়।

এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে। এলাকার বাসিন্দারা এই ধরনের সংঘর্ষে রীতিমতো আতঙ্কিত। তাদের অভিযোগ ভোট এলেই অশান্তি বাড়ে এইসব এলাকায় ।সংঘর্ষ ও মারামারি প্রতিদিন ঘটে। সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।একাধিকবার এই সংঘর্ষের ঘটনায় ভাঙড়(Bhangar) এখন উত্তপ্ত। সম্প্রতি ওই এলাকায় আরাবুল ইসলামের ছেলের বাড়িতে আক্রমণ করা হয়েছিল। এবার রাস্তা উদ্বোধনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। পুলিশ উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করেছে। দুটি মামলা রুজু করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ