আধার-ভোটার জাল করে বাংলাদেশি তরুণীকে ভারতীয় বানানোর ছক, গ্রেফতার আসানসোলের যুবক

'কোলি' থেকে হয়েছেন 'ময়না সেন'। হ্যাঁ, পাসপোর্ট, ভোটার আইডি এবং আধার কার্ড জাল করে বাংলা দেশি এক মহিলা ভারতীয় নাগরিকত্ব লাভ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও জাল পাসপোর্ট, ভোটার আইডি এবং আধার কার্ড কেলেঙ্কারিতে বাংলাদেশি মহিলার নাম। ‘কোলি’ থেকে হয়েছেন ‘ময়না সেন’। হ্যাঁ, পাসপোর্ট, ভোটার আইডি এবং আধার কার্ড জাল করে বাংলা দেশি এক মহিলা ভারতীয় নাগরিকত্ব লাভ করেছেন। এই ঘটনায় তোলপাড় পশ্চিম বর্ধমানের আসানসোল। তবে মহিলাকে খুঁজে পাওয়া যায়নি। কিন্ত তাঁকে ভারতীয় নাগরিক হতে যে সাহায্য করেছিলেন, তথা তাঁর পাসপোর্ট, আই কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি গুলি নকল করতে যে সাহায্য করেছিলেন তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। যিনি নিজের বাংলাদেশি নাম পরিবর্তন করে ময়না সেন নাম নিয়ে ভারতে দীর্ঘদিন বসবাস করছিলেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে, পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানা এলাকায়। যেখানে জাল নথি ব্যবহার করে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছিল। এই অভিযোগে সালানপুরের ডেন্ডুয়া এলাকার বাসিন্দা ছোটন সেনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কীভাবে এই কাণ্ড ধরা পড়ল?

আসলে পাসপোর্ট যাচাইয়ের সময় নথিগুলিতে গুরুতর কয়েকটি অসঙ্গতি ধরা পড়লে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ তদন্তে জানা যায়, ‘কোলি’ নামে এক বাংলাদেশি মহিলা ‘ময়না সেন’ নামে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়ে ভারতে থাকছিলেন। প্রথমে ভারতীয় নাগরিক হওয়ার জন্যে, একটি জাল জন্ম সনদ তৈরি করেন, তারপরে আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি তৈরি করেন। এরপর এই নথিগুলি দিয়ে তিনি পাসপোর্টের আবেদন করেন। এরপর পুলিশ যখন যাচাইয়ের জন্য তাঁর পাসপোর্ট আবেদনে উল্লেখিত ঠিকানায় পৌঁছন, তখন তাঁকে সেখানে পাওয়া যায়নি। এরপর আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, মহিলার বাবা-মা হিসেবে চিহ্নিত ব্যক্তিরা কোনওভাবেই তাঁর সঙ্গে সম্পর্কিত নন। এর পর, পুলিশ বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেন। তদন্তে জানা যায়, অভিযুক্ত ছোটন সেন তাঁর কাকা উৎপল সেন এবং কাকিমা শুভঙ্করী সেনকে মহিলার বাবা-মা হিসেবে দেখিয়ে নথি তৈরি করেছিলেন।

পুলিশ যখন উৎপল সেনকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে, তখন তিনি স্পষ্টভাবে বলেন যে তাঁর কোনও মেয়ে নেই। এরপর উৎপল সেন অভিযোগ করেন যে, তাঁর এবং পরিবারের অন্যান্য সদস্যদের আধার কার্ড-সহ গুরুত্বপূর্ণ নথি চুরি হয়ে গিয়েছে। সেটারই অপব্যবহার করা হয়েছে। আসানসোল পুলিশ কমিশনারের কার্যালয় থেকে একটি নোটিশ পাওয়ার পর জালিয়াতির বিষয়টি জানা যায়। এবং ওই মহিলার সঙ্গে সম্পর্ক অস্বীকার করেন। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছোটন সেন সবটা স্বীকার করেছেন যে, ময়না সেন তাঁর স্ত্রী নন। তিনি তাঁকে ভারতীয় নাগরিক হতে সাহায্য করে ছিলেন টাকার জন্যে। ২০১৯ সালে কোলি নামে একজন বাংলাদেশি নাগরিকের সঙ্গে তাঁর দেখা হয়। যিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তদন্তে আরও জানা যায় যে, ওই মহিলা দীর্ঘদিন ধরে কুলটি রেড-লাইট এরিয়ায় ভুয়ো পরিচয় দিয়ে বসবাস করছিলেন। অনুমান, নিজের পরিচয় ফাঁস হওয়ার ভয়ে তিনি বাংলাদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করেন। তাড়াহুড়ো করে পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করেছিলেন। পুলিশ বলছে, পুরো ঘটনাটি ভারতীয় নাগরিকত্ব অর্জনের ষড়যন্ত্রের অংশ। বড় আকারের আর্থিক লেনদেনেরও সন্দেহ রয়েছে। অভিযুক্ত ছোটন সেনের বিরুদ্ধে অবৈধ অভিবাসনে সহায়তা, জালিয়াতি এবং জাতীয় নিরাপত্তা সম্পর্কিত নথির অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন