সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর: সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে।প্রসূতি কেমন আছে তা জানানো হয়নি ।এই অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার(Shreerampur P.S.) পুলিশ যায়।জানা গেছে, হুগলি জেলার রিষড়া ১১ নম্বর রেল গেট এলাকার বাঙুর পার্ক ২ নং রেল গেটের বাসিন্দা রীনা দেবী গত ৯ জানুয়ারি রাতে ভর্তি হন প্রসব যন্ত্রণা নিয়ে।পুত্র সন্তানের জন্ম দেন সেদিন। রাতেই মারা যায় সদ্যজাত। শনিবার বিকেলে দেহ দেয় হাসপাতাল।কিন্তু প্রসূতি মহিলা কেমন আছেন তা জানানো হয়নি।

পরিবারের অভিযোগ সময়ে সিজার করেনি হাসপাতাল। তাই শিশুকে বাঁচানো যায়নি।বার বার বলার পরও দীর্ঘক্ষন বসিয়ে রাখা হয়েছিল নর্মাল ডেলিভারি(Normal Delevery) করানোর জন্য।শ্রীরামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এলাকার মানুষ হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই দিন যারা ডিউটিতে ছিলেন সেই চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে শ্রীরামপুর হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পুলিশ গিয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিবারের অভিযোগ সুস্থ বাচ্চাকে সঠিক সময় সিজার করালে মারা যেত না।পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে প্রতিদিন হাসপাতালে পক্ষ থেকে ১০০ টি করে ইনজেকশন কিনতে দেওয়া হত। তিন দিনে ৩০০ ইঞ্জেকশন কিনতে দেওয়া হয়েছিল ওই গর্ভবতী মহিলার প্রসব করাবার জন্য। এই বিপুল পরিমাণ ইনজেকশন কেনার পরেও কেন সদ্যোজাত শিশুকে বাঁচানো গেল না সেই প্রশ্নের উত্তর জানতে চাইছে ওই গৃহবধূর পরিবারের সদস্যরা।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ