ইউনূস প্রশাসনের চরম নির্যাতনে জেলের মধ্যেই মৃত্যু বাংলাদেশের হিন্দু সঙ্গীত শিল্পীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূস প্রশাসনের হিন্দু নিধন যজ্ঞ কিছুতেই থামছে না। এবার পাবনা জেলের মধ্যেই প্রশাসন ও পুলিশের চরম নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হয়েছে বর্ষীয়ান হিন্দু সঙ্গীত শিল্পীর। মৃতের নাম প্রলয় চাকী। সঙ্গীতশিল্পীর পাশাপাশি তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদকও ছিলেন। গতকাল রবিবার (১১ জানুয়ারি) রাত সোয়া নয়টা নাগাদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। ওই ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফুঁসছে দেশের সঙ্গীতশিল্পীরা। তাঁর মৃত্যুতে সঙ্গীতশিল্পী তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, দিনাত জাহান মুন্নী, বাপ্পা মজুমদার ও কবির বকুলসহ অন্যরা গভীর শোক প্রকাশ করেছেন।মৃতের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, ‘জেলের ভিতরে নির্মম নির্যাতন চালানোর পরেও প্রলয় চাকীর কোনও চিকি‍ৎসা করানো হয়নি।’

গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলার বাড়ি থেকে প্রলয় চাকীকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় দেশে চলা ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ডায়াবেটিস-সহ একাধিক রোগে আক্রান্ত ছিলেন প্রলয়। গত শুক্রবার সকালে স্ট্রোকে আক্রান্ত হয়। দীর্ঘক্ষণ বিনা চিকি‍ৎসায় জেলেই ফেলে রাখা হয়। শরীর নিথর হওয়ার পরেই হাসপাতালে পাঠানো হয়। প্রথমে পাবনা ও পরে রাজশাহীতে স্থানান্তর করা হয়।

মৃত শিল্পীর ছেলে সানি চাকী অভিযোগ করেছেন, ‘দীর্ঘদিন ধরেই প্রলয় চাকী অসুস্থ ছিলেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পরেও সিসিইউতে না রেখে প্রিজন সেলে রাখা হয়েছিল। সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ায় তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার বিষয়ে পরিবারকেও কিছু জানায়নি কারা কর্তৃপক্ষ। অবহেলায় তার মৃত্যু হয়েছে।” এ বিষয়ে জানতে চাওয়া হলে পাবনা জেলের সুপার ওমর ফারুক সংবাদমাধ্যমকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রলয় চাকীর অসুস্থতার কথা জানানো হয়েছিল। মন্ত্রকের তরফে যেমন নির্দেশ এসেছে, তেমনই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

’

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট