তৃণমূল কর্মীদের জুত পেটা, হাত ভেঙে দেওয়ার নিদান,বিস্ফোরক বিজেপি বিধায়ক স্বপন মজুমদার

Share:

নিজস্ব প্রতিনিধি,চাঁদপাড়া: তৃণমূল কর্মীদের জুত পেটা, হাত ভেঙে দেওয়ার নিদান।চাঁদপাড়ার পথসভা থেকে ফের বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের(BJP MLA Swapan Mazumdar)।তৃণমূল কর্মীদের জুত পেটা, হাত ভেঙে দেওয়ার নিদান।চাঁদপাড়ার পথসভা থেকে বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। সোমবার চাঁদপাড়া স্টেশনের(Chandpara Station) কাছে এক পথসভা থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশে প্রকাশ্যে “জুত পেটা” ও “মেরে হাত ভেঙে দেওয়া”–র মতো মন্তব্য করেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। সভামঞ্চ থেকে দেওয়া এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। সভা মঞ্চের বক্তব্যের মাঝে মেজাজ হারান বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।

এক যুবকের উদ্দেশ্যে কুকথা বলতেও শোনা যায় বিধায়ককে। এক টোটো চালককে টোটো চালাতে দেবে না বলেও হুমকি দিয়েছেন শাসক দলের নেতারা সেই কথা উল্লেখ করে স্বপন মজুমদারের পাল্টা দাবি পারলে যেন আটকায় তিনি তার বদলা নিয়ে দেখিয়ে দেবেন। এদিকে স্বপন মজুমদারের এই বক্তব্য তৃণমূল সোশ্যাল মাধ্যমে ৩৪ সেকেন্ডের ভিডিও সহ তুলে ধরেছে। জানা গেছে যেখানে তিনি বক্তব্য রাখছেন সেই সমাজ তলে এক যুবকের সঙ্গে তার তর্কাতর্কি হওয়ার পর তিনি বলেন ওই যুবককে উদ্দেশ্য করে, “চাল কাঠ দিয়ে পিটাবো”। এই প্রসঙ্গে তৃণমূল সমাজ মাধ্যমে লিখেছেন বিজেপির বিধায়ক যে ভাষায় এক যুবককে নিশানা করেছেন তা শুনলে কানে আঙুল দিতে হয়।

এই প্রসঙ্গে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষের মন্তব্য ,বিজেপি মারধর বা হিংসা রাজনীতিতে বিশ্বাস করে না। বিজেপি কু কথার রাজনীতিতে বিশ্বাস করে না ।অনেক ক্ষেত্রে তৃণমূলের অত্যাচারে কেউ কেউ মেজাজ হারিয়ে ফেলেন ।কেউ হয়তো আত্মরক্ষার্থে হিংসার আশ্রয় নিতে বাধ্য হন। কিন্তু বিজেপি দল হিসেবে এমন কোন কাজ বা কথার আশ্রয় দেবে না ,যাতে সাধারণ মানুষের খারাপ লাগে ।স্বপন মজুমদার কি বলেছেন ,কেন বলেছেন, জানিনা। তবে বিজেপি অমার্জিত ভাষায় কথা বলার পক্ষে নয়।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও