চলে গেলেন দূরদর্শনে প্রচারিত মহালয়ার মহিষাসুর, বাড়ির তালা ভেঙে উদ্ধার মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধি অশোকনগর: দীর্ঘদিন ধরে রোগ ও আর্থিক অবস্থা খারাপ থাকায় ঠিকমতো খাওয়া এবং চিকিৎসা না জোটায় একপ্রকার অবহেলায় মর্মান্তিক মৃত্যু হল মহালয়ার একসময় দোর্দন্ড প্রতাপ অসুরের ভূমিকায় অভিনয় করা অমল চৌধুরীর(Amal Chowdhury)। অশোকনগরের বাসিন্দা বছর ৬৬ ‘ র অমলের বাড়ির তালা ভেঙে ঘর থেকে পৌষ সংক্রান্তির সকালে নিথর দেহ উদ্ধার করা হয়। শুধু মহালয়া নয়, বেশ কিছু সিনেমা ও মেগাতেও অভিনয় করেছেন অমল বাবু।এসব কথাই মনে পড়ছে প্রতিবেশীদের। কয়েক বছর ধরে তার আর্থিক অবস্থার কথা ভেবে অনেকেই সাহায্য করেছেন ।তবে বেশ কিছুদিন ধরে তিনি একটি দুর্ঘটনায় অসুস্থ হয়ে গিয়েছিলেন। অবিবাহিত অমলবাবু এই বাড়িতে একাই থাকতেন।

বুধবার বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে অশোকনগর থানার তরফে দেহের ময়নাতদন্ত করানো হয়। ৯ এর দশকের প্রথম মহালয় শুরু হয় দূরদর্শনে(Dooradarsan)। মহালয় মহিষাসুরের ভূমিকায় যার অভিনয় মনে ভয় ধরাতো তিনি এই অভিনেতা অমল কুমার চৌধুরী। তার মৃত্যুতে অবসান ঘটলো এক সোনালি যুগের পরিচিত অধ্যায়ের। মহালয়ার ভোরে আজও বাঙালির কানে বাজে অমল বাবুর অট্টহাসি। অসুরের ভূমিকা ছাড়াও তিনি যমরাজ আবার কখনো সেনাপতির ভূমিকাতে অভিনয় করেছেন। পাড়াতে একটু ছাত্র-ছাত্রীকে আঁকা শেখাতেন ।তিনি সেই সঙ্গে তিনি অভিনয় করতেন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার দেহের উপর থেকে স্পটলাইট(Spot Light) দূরে সরতে শুরু করে। টালিগঞ্জ স্টুডিও পাড়া তাঁকে ভুলে যায় একটা সময়ের পরে। জীবনের শেষের দিকে অভাব আর একাকিত্ব তার বড় সঙ্গী হয়ে দাঁড়িয়েছিল।

আপনজনেরা একে একে তাকে ছেড়ে পরলোকে চলে গেছেন টিনের চালের ঘরের অন্ধকার শারীরিক অসুস্থতার কিছু আকার কাজ ছিল তার জীবনের একমাত্র সম্বল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা অশোকনগর(Asoknagar) এলাকায় ।প্রচারের আলো সরে গেলে শিল্পী যে হারিয়ে যায় সেটা প্রমাণিত আরও একবার হল অমল বাবুর শেষ জীবনের পরিণতিতে। Litgt,Action, Camera সবটাই এখন সাদাকালো ফ্রেমে বন্দী হয়ে রইল অমল কুমার চৌধুরীর ফিরে দেখা অধ্যায়ে।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও