পিকনিকে আনন্দ করতে গিয়ে, বড় সাইজের মাংসের টুকরো গিলে ফেলে চরম বিপত্তি

Share:

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া: পিকনিকে মাংস খেয়ে বড় বিপদের মুখে পড়ল এক যুবক। মকর উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছিল বনভোজনের। সেখানেই রান্না হয়েছিল মাংস। আর লোভে পরে সেই মাংস খেতে গিয়ে শ্বাসনালীতে আটকে যায়, একটি মাংসের টুকরো। এর ফলে শ্বাস নিতে না পেরে জ্ঞান হারান ওই ব্যক্তি। তার নাম মন্টু বাউরি(Mantu Bauri)। বয়স ৪০ বছর। পিকনিকে সকলেই যখন আনন্দ করছে সেই সময় মাংস খেতে গিয়ে বড় সাইজের মাংসের টুকরো শ্বাসনালীতে ঢুকে যায় মন্টু বাউরির। পুরুলিয়া শহরের গাড়ি খানার বাসিন্দা সে। তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যান তিনি।

পিকনিকের(Picnic) আনন্দ থামিয়ে যারা সেখানে এসেছিলেন তারা তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যায় পুরুলিয়া গভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে(Purulia Goverment Hospital)। চিকিষকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করার পর দেখেন তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে আসছে। তৎক্ষণাৎ তাকে আইসিইউতে ভর্তি করা হয়। নানা পরীক্ষার পর দেখা যায় শাসনালীতে বড় সাইজের একটি মাংসের টুকরো আটকে আছে মন্টু বাউরির। শেষে চিকিৎসকরা তৎপরতা নিলে সেই মানুষের টুকরোকে শ্বাসনালী থেকে বের করা সম্ভব হয়। জীবন ফিরে পান মন্টু বাউরি। আধুনিক চিকিৎসা পদ্ধতিতে শ্বাসনালী থেকে মাংসের টুকরো বের করে নিয়ে আসা হয়। পিকনিকে গিয়ে আনন্দ করার সময় মাংসের টুকরো একেবারে মুখে পুরে দিলে কি চরম বিপত্তি ঘটতে পারে মন্টু বাউরির ঘটনা তার বড় দৃষ্টান্ত। জানা গেছে মন্টু বাউরির এই ঘটনায় সেদিন পিকনিকের আনন্দ মাটি হয়ে গিয়েছে। তবে তার শান্তি সাথীরা প্রত্যেকে আনন্দিত মন্টুর জীবন রক্ষা পাওয়ায়।

পরে আবারো একদিন জমিয়ে তাঁরা বন ভোজন করবেন। তবে এই ভুল আর কেউ করবেন না এটাই বলছেন সকলে। চিকিৎসকরা বলছেন অতিরিক্ত গরম জিনিস যেমন খেতে নেই তেমনি মাংস খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। চিবিয়ে না খেয়ে আর সহ মাংস গিলে ফেললে যে কোন মুহূর্তে বিপদ ঘটতে পারে। শ্বাসনালীতে আটকে গেলে অক্সিজেন চলাচলের অভাবে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই ধরনের খাবার সাধারণত সময় নিয়ে ধৈর্য ধরে খাওয়া উচিত। চিবিয়ে না খেয়ে গিলে ফেললে খাবার হজম হওয়ার ক্ষেত্রে যেমন বাধা সৃষ্টি হয় তেমনি, তা আটকে গেলে অকালে জীবন চলে যেতে পারে।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ