চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দাদু-ঠাকুমার বিমান চড়ার স্বপ্ন পূরণ করে সকলের মন জিতে নিলেন হরিয়ানার যুবক

নিজস্ব  প্রতিনিধি:  কথাতেই বলে স্বপ্নের কোনও বয়স হয় না। যে কোনও সময়ে যেকোনো মানুষ যেকোনো স্বপ্ন দেখতে পারেন। সেই স্বপ্ন যদি নিজেদের কাছের মানুষর সঙ্গে পূর্ণ হয় তাহলে আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা সকলের মন কেড়ে নিয়েছে। এক যুবক তাঁর দাদু-ঠাকুমার বিমান চড়ার স্বপ্ন পূরণ করেছেন। যুবকের এই কাজের প্রশংসা করেছে বহু মানুষ। 

হরিয়ানার এক যুবকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে, যা সকলকে আবেগপ্রবণ করে তুলছে।  তিনি তাঁর  দাদু-ঠাকুমার স্বপ্ন পূরণ করেছে, কাছের এই দুই মানুষের প্রথম বিমান সফর নজরকাড়া হতে চলেচজে কারণ তাঁরা   প্রথম আন্তর্জাতিক বিমান ভ্রমণে দুবাই যাবেন।  এই সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ওই যুবক। সমাজ মাধ্যমে  ভিডিওটি দেখার পর, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়ছেন এবং ছেলেটির প্রশংসাও করছেন।

এই ভাইরাল ভিডিওটি অঙ্কিত বিগ মাউথ অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটি বিমানবন্দর থেকে শুরু হয়, যেখানে  তাঁর দাদু-ঠাকুমা প্রথমবারের মতো বিমানে সফর করতে চলেছেন। বিমানে ওঠার আগে বিমানবন্দর থেকে তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে বৃদ্ধ দাদু-ঠাকুমা আনন্দে মেতে উঠেছেন। তাঁদের চোখ রয়েছে প্রথম বিমান সফরের উত্তেজনা।সেই সঙ্গেই ছিল ভয়ে। তবে তাঁদের  নাতিকে প্রতিটি পদক্ষেপে তাদের সঙ্গে দেখা গিয়েছে। তাঁরা জানিয়েছেন তাঁরা কখনও কল্পনাও করেননি যে  কখনও বিদেশ ভ্রমণ করবেন। 

 

View this post on Instagram

 

A post shared by Ankit Big Mouth (@ankitranabigmouth)

 সুন্দর এই  এই ভিডিওটি শেয়ার করার সময় অঙ্কিত ক্যাপশনে লিখেছেন যে, ঠাকুমার প্রথম সফর।  যুবকের এই চিন্তাভাবনা সাধারণ মানুষের  মন কেড়ে নিয়েছে  ভিডিওটিতে অনেকেই নানা মন্তব্য করেছেন।  ৩০ লক্ষেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং প্রতিক্রিয়া জানাচ্ছেন। তাছাড়া, মানুষ মন্তব্য করে  খোলাখুলিভাবে তাদের আবেগ প্রকাশ করছেন। ভিডিওটি দেখার পর, একজন ব্যবহারকারী লিখেছেন  “আমার হৃদয় আনন্দে ভরে গেছে, ভাই। এই ভিডিওটি কেবল একটি ভিডিও নয়, বরং সম্পর্কের গুরুত্ব, শ্রদ্ধা এবং ভালোবাসার একটি প্রদর্শন।” 

Published by:

Share Link:

More Releted News:

মিরাটে ভয়ঙ্কর ঘটনা! রোগীর পেট কেটে অস্ত্রপচার না করে যা করলেন চিকিৎসকরা…

তিনদিন আটকে রেখে মার্কিন পর্যটককে ধর্ষণ, গ্রেফতার কর্ণাটকের হোমস্টের মালিক ও কর্মী

ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে সোনার গহনা চুরি করল ৫ পুলিশ কর্তা, তারপর যা হল…

‘একাধিকবার সময় চাইলেও দেখা করেননি যোগী আদিত্যনাথ’, ক্ষোভ উগরে দিলেন পহেলগাঁওয়ে নিহতের স্ত্রী

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ