‘বলিউডে আমিও বৈষম্য দেখেছি’, এবার এআর রহমানের সমর্থনে ইমতিয়াজ আলি

তবে রহমানকে অনেকেই সমর্থন করেছেন। তাঁর পাশে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির অন্ধকার দিকের কথা তুলে ধরেছেন। যাঁদের মধ্যে একজন স্বনামধন্য পরিচালক ইমতিয়াজ আলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ধর্ম নিয়ে রাজনীতি চলছে, ‘সাম্প্রদায়িকতা’ রয়েছে, এমন মন্তব্য করে বিপাকে পড়েছেন অস্কার জয়ী সুরকার এ আর রহমান। সম্প্রতি বলিউডে কাজ পাওয়া নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন রহমান। একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, গত ৮ বছর ধরে তিনি বলিউডে অনেক কাজ হারিয়েছেন। তার জন্যে দায়ী বলিউডের অন্দরে থাকা কুসংস্কার এবং ধর্মীয় বিভাজন। তাঁর কথায়, গত ৮ বছরে ক্ষমতা বদলের পর থেকে বলিউডে আর কাজ পাচ্ছেন না তিনি, মুসলিম বলেই তাঁকে অবজ্ঞা করা হচ্ছে। কারণ ক্ষমতা এখন তাঁদের হাতেই রয়েছে, যাঁদের সৃজনশীল নন। আবার ধর্মীয় বিভাজনও হতে পারে।’

অর্থাৎ নাম না করে রহমান সোজা আঙুল তুলেছিলেন বিজেপি সরকারের উপর। যাঁরা হিন্দুধর্ম নিয়ে সারাক্ষন চেল্লাচ্ছেন। তাঁরাই মুসলিমের কাজ পাওয়া নিয়ে বাধার চেষ্টা করছেন। বলিউডও বিজেপি ঘেঁষা। তবে রহমানের এই মন্তব্য অনেকের পছন্দ হয়নি। তাঁর মন্তব্যের বিরোধিতা করেছেন গীতিকার জাভেদ আখতার থেকে গায়ক শান্তনু মুখোপাধ্যায় ওরফে শান-সহ অনেকে। এমনকি ‘সাম্প্রদায়িকতা’ বক্তব্যের জন্য রহমান সোশ্যাল মিডিয়াতেও প্রচুর নিন্দার শিকার হয়েছেন। যুক্তি, তিনি রণবীর কাপুর-সাই পল্লবীর আসন্ন ছবি ‘রামায়ণ’-এর সুর করছেন। যদি তাঁর ধর্ম নিয়ে আপত্তি থাকে, তাহলে পৌরাণিক ধর্মগ্রন্থ নিয়ে বানানো ছবির সুর করার দায়িত্ব তিনি কীভাবে পেলেন?

তবে রহমানকে অনেকেই সমর্থন করেছেন। তাঁর পাশে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির অন্ধকার দিকের কথা তুলে ধরেছেন। যাঁদের মধ্যে একজন স্বনামধন্য পরিচালক ইমতিয়াজ আলি। তিনিও একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ। ইমতিয়াজ এবং রহমান বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ইমতিয়াজের বেশ কয়েকটি ছবিতে সঙ্গীত রচনা করেছেন রহমান, যার মধ্যে রয়েছে রকস্টার (২০১১), হাইওয়ে (২০১৪), তামাশা (২০১৫), এবং অমর সিং চামকিলা (২০২৪)। রহমানের পাশে দাঁড়িয়ে চলচ্চিত্র নির্মাতা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমার ধারণা রহমানের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি মনে করি না এই শিল্পে কোনও সাম্প্রদায়িক পক্ষপাত আছে। আমি অনেকদিন ধরে চলচ্চিত্র শিল্পে আছি, এবং আমি কখনও এরকম কিছু দেখিনি। এ আর রহমান আমাদের চলচ্চিত্র শিল্পের অন্যতম বড় নাম।’

এরপর রহমানের বক্তব্য সম্পর্কে ইমতিয়াজ বলেন, ‘আমি বিশ্বাস করি, তাঁর মন্তব্য গুলি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি জানি তিনি কোনও বিরূপ অনুভূতি নিয়ে কিছু বলেননি। কোনও সাম্প্রদায়িক বৈষম্য বা শত্রুতার একটিও উদাহরণ আমার মনে নেই।’ তবে শুধু ইমতিয়াজ নন, পরেশ রাওয়াল, বরুণ গ্রোভার, চিন্ময়ী শ্রীপদ ​​এবং রাহুল ঢোলাকিয়া-সহ একাধিক চলচ্চিত্র ব্যক্তিত্ব সঙ্গীত রচয়িতাকে সমর্থন জানিয়েছেন। তবে, জাভেদ আখতার এবং কঙ্গনা রানাউত রহমানের বক্তব্যের সমালোচনা করেছেন। কঙ্গনা তাঁর চলচ্চিত্র ‘ইমারজেন্সি’ প্রত্যাখ্যান করার জন্য সঙ্গীত রচয়িতাকে সমালোচনা করেছেন। এদিকে, বিতর্কের সম্মুখীন হওয়ার পর রহমান তাঁর বক্তব্য স্পষ্ট করে বলেছেন যে, ‘তাঁর কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। তিনি একজন গর্বিত ভারতীয়। ভারত তাঁর দেশ।’ রহমানের সন্তানরাও বাবাকে সমর্থন করে নেটপাড়ায় গর্জে উঠেছেন।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?