এলাহি ভোজের প্রস্তুতি, হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনে কী কী খেতে পাবেন যাত্রীরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের রেল ইতিহাসে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। আগামী ২২ জানুয়ারি থেকে যাত্রী পরিষেবা শুরু করছে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। গত ১৭ জানুয়ারি এই বিশেষ ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়া থেকে কামাখ্যা এই রুটেই প্রথমবার ছুটবে বন্দে ভারত স্লিপার। যার মাধ্যমে রেলপথে আরও দৃঢ় হবে পশ্চিমবঙ্গ ও অসমের সংযোগ।

তবে শুধু দ্রুতগামী আধুনিক ট্রেন নয়, যাত্রীদের আরাম ও অভিজ্ঞতাকে একেবারে নতুন মাত্রায় নিয়ে যেতে চাইছে ভারতীয় রেল। সেই ভাবনাতেই বন্দে ভারত স্লিপারে যুক্ত হয়েছে দুই রাজ্যের সংস্কৃতি ও স্বাদের মেলবন্ধন। বিশেষ এই ট্রেনের খাবারের মেনুতেই তার স্পষ্ট ছাপ মিলেছে। রেল সূত্রে খবর, বন্দে ভারত স্লিপারের খাবারের তালিকায় রাখা হয়েছে বাংলা ও অসম। দুই রাজ্যেরই জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পদ। বাঙালি যাত্রীদের জন্য থাকছে বাসন্তী পোলাও, ছোলার ডাল, মুগ ডাল, ঝুড়ি আলু ভাজা, ছানা বা ধোঁকার ডালনা, লাবড়া এবং মিষ্টির তালিকায় সন্দেশ ও রসগোল্লা।

আরও পড়ুন: প্রয়াগরাজে পুকুরে ভেঙে পড়ল বায়ুসেনার প্রশিক্ষণ বিমান, কেমন আছেন পাইলটরা?

অন্যদিকে অসমের স্বাদ তুলে ধরতে মেনুতে রাখা হয়েছে সুগন্ধি জোহা ভাত, মাটি মাহর ডাল, মুসুর ডাল, মরসুমি সবজির ভাজা ও নারকেল বরফি। পাশাপাশি থাকছে চা, কফি ও হালকা জলখাবারের ব্যবস্থাও। যাত্রাপথে ট্রেন থেকেই খাবার কেনার সুযোগ পাবেন যাত্রীরা। আইআরসিটির সঙ্গে যৌথ উদ্যোগে গুয়াহাটির মেফেয়ার স্প্রিং ভ্যালি রিসোর্ট এই বিশেষ মেনু কার্ড প্রস্তুত করেছে বলে জানা গিয়েছে।

হাওড়া থেকে সন্ধ্যে ৬ টা ২০ মিনিটে রওনা দিয়ে পরদিন সকাল ৮ টা ২০ মিনিটে কামাখ্যায় পৌঁছাবের ট্রেনটি। আসার সময় কামাক্ষা থেকে সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে ছাড়বে এবং সকাল ৮ টা ১৫ মিনিটে হাওড়ায় পৌঁছাবে প্রায় ১ হাজার কিলোমিটার পথ মাত্র ১৪ ঘণ্টায় অতিক্রম করবে এই স্লিপার বন্দে ভারত।

দীর্ঘ রাতের সকল যাত্রীদের আরামের জন্য থাকছে বিছানা এবং বিশেষ নৈশভোজের ব্যবস্থা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, হাওড়া থেকে কামাখ্যা ট্রেনে পরিবেশন করা হবে বাঙালি খাবার আর কামাখ্যা থেকে হাওড়াগামী ট্রেনে থাকবে অসমের ঐতিহ্যবাহী পদ। সব মিলিয়ে এই অভিজ্ঞতা বন্দে ভারত স্লিপারের বড় আকর্ষণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী