প্রয়াগরাজে পুকুরে ভেঙে পড়ল বায়ুসেনার প্রশিক্ষণ বিমান, কেমন আছেন পাইলটরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি বিমান। জানা গিয়েছে,  কেপি কলেজের পিছনে একটি পুকুরে বায়ুসেনার ওই প্রশিক্ষণ বিমানটি ভেঙে পরে। এই ঘটনায়  এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে  পড়েছে। বিষয়টি নজরে আসতে  স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশ ও জেলা প্রশাসনকে খবর দেয়। তথ্য পাওয়ার পর, দমকল বাহিনীর গাড়ি এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। 

প্রশাসন এলাকাটি ঘিরে রেখেছে এবং জরুরি ভিত্তিতে চলছে উদ্ধারকাজ চলছে। আশেপাশের এলাকা লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার  কাজ চলছে।  প্রশিক্ষণ বিমানে থাকা উভয় পাইলটকে নিরাপদে বের করে আনা হয়েছে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, উড্ডয়নের সময় বিমানটি স্বাভাবিক অবস্থায় ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই এটি ভারসাম্য হারিয়ে দ্রুত একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার শব্দ শুনে   স্থানীয় মানুষরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশ ও প্রশাসনকে খবর দেন। ঘটনার পরপরই পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়।

আরও পড়ুন: ফিতে কেটে ভুয়ো ‘পিৎজা হাট’-এর উদ্বোধন, পাক-প্রতিরক্ষামন্ত্রীকে নিয়ে হাসির রব নেটপাড়ায়

ভারতীয় বিমান বাহিনীর দেওয়া প্রাথমিক তথ্য অনুসারে জানা গিয়েছে মাইক্রোলাইট বিমানটি নিয়মিত প্রশিক্ষণের জন্য উড়ছিল। বিমানের দুই পাইলট নিরাপদে বাইরে  বেরিয়ে এসেছেন। কোনও পাইলটের কোনও গুরুতর আঘাত লাগেনি। স্থানীয় প্রশাসন, পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরের চারপাশে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। পুকুর থেকে বিমানটি উদ্ধারের চেষ্টা চলছে যাতে প্রযুক্তিগত পরীক্ষা করা যায়। বিমান বাহিনী এবং প্রশাসনের একটি যৌথ দল দুর্ঘটনার কারণ তদন্ত করছে। প্রাথমিকভাবে, কারিগরি ত্রুটি বা ভারসাম্য হারানোর সন্দেহ করা হচ্ছে, যদিও তদন্ত শেষ হওয়ার পরেই বিষয়টি নিশ্চিত করা হবে। কর্মকর্তারা  জানিয়েছেন, এই দুর্ঘটনার প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে।  

 

‘আন্দোলনের নামে উৎপাত চলেছে, দেশের মানুষ বুঝে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মাত্র সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা, রইল রেসিপি

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার