নন্দীগ্রামে এসআইআর শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হন প্রবীণ ভোটাররা ,চিকিৎসা হল অভিষেকের সেবাশ্রয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: বুধবার নন্দীগ্রামে এসআইআর শুনানি কেন্দ্রে প্রবীণ নাগরিকদের দীর্ঘ লাইন পড়েছিল। ওই লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বেশ কয়েকজন প্রবীণ ভোটাররা(Aged Voters) অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা ভোটারদের স্থানীয় তৃণমূল কর্মীরা নিয়ে যান স্থানীয় সেবাশ্রয় শিবিরে(Sevashray Camp। যেটি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে শুরু হয় চিকিৎসকরা সেখানে অসুস্থ ভোটারদের চিকিৎসা করার পর বেশ কয়েকজনকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে(Nandigram Hospital) পাঠিয়ে দেন। সেখানে বেশ কয়েকজনকে ভর্তি করা হয়। এই নিয়ে তৃণমূল কংগ্রেস সমাজ মাধ্যমে প্রচার শুরু করে শাসকদলের মন্তব্য নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশনে পরিণত করে মানুষকে দুর্দশার মধ্যে ফেলেছে বিজেপি। আর অভিষেকের সেবাশ্রয় তাদের পাশে দাঁড়াচ্ছে এটাই হল দুটো দলের মধ্যে তুমুল ফারাক।

তৃণমূলের এই মন্তব্যকে নোংরামি বলে টোপ দেখেছে বিজেপি। কটাক্ষর সুরে নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল বলেন, তৃণমূলের সাংসদ সৌগত রায় তো অসুস্থ হয়েছিলেন । এতই যদি সেবাশ্রয় নিয়ে বড় বড় কথা তাহলে তাকে কলকাতা থেকে এখানে এনে চিকিৎসা করাল না কেন? লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে বাইরে গত ১৫ জানুয়ারি থেকে সেবাস্রয় শিবির শুরু করেছেন অভিষেক। আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নন্দীগ্রামে শহীদ পরিবারের সদস্যদের হাত দিয়ে অভিষেক(Abhisekh)। প্রথম দিনেই শুভেন্দুর কেন্দ্রে পৌঁছে দুটি ব্লকের দুটি মডেল ক্যাম্প পরিদর্শন করেন তিনি । অভিষেক ঘোষণা করেন, প্রথম বছর দুটি ব্লকে দুটি মডেল ক্যাম্প হল। সামনের বছর থেকে ১৭ টি অঞ্চলে এই শিবির হবে।

শিবির শুরুর পর থেকে নানাভাবে নন্দীগ্রামে সেবাশ্রয়কে সমাজ মাধ্যমে প্রচারে উপস্থাপিত করার চেষ্টা করছে তৃণমূল ।সেই কথাটি এসআইআরের বিপরীত সেবাশ্রয়কে তুলে ধরার কৌশল নিল বুধবার রাজ্যের শাসক দল। নন্দীগ্রামে এসআইআর শুনানির লাইনে অসুস্থ হয়ে পরা প্রবীণ ভোটারদের অভিষেকের সেবাশ্রয় শিবিরে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে হাসপাতালে ভর্তি করে আগামী বিধানসভা নির্বাচনের আগে দাবার বড় চাল দিল তৃণমূল কংগ্রেস। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। যেই চালে আপাতত অস্বস্তিতে নন্দীগ্রামের গেরুয়া শিবির।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২