রাজ্য নেতারা ব্যর্থই, বাংলার রিপোর্ট দেখে অসন্তুষ্ট নবীন, বৈঠকে উগড়ে দিলেন ক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি আসন জিতেছিল। তারপর থেকে ধারাবাহিক পরাজয় দেখতে হয়েছে বঙ্গ–বিজেপিকে। সেটা ২০২১ সালের বিধানসভা নির্বাচন থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচন, কলকাতা পুরসভার নির্বাচন, একের পর এক উপনির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও আসন কমে ১২ হয়ে যায়। তারপর থেকে মাথা তুলতে পারেনি বঙ্গ–বিজেপি। এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছেন নীতিন নবীন। তিনি বাংলার যে রিপোর্ট দেখেছেন তাতে রাজ্য নেতারা ব্যর্থই বলে তোপ দেগেছেন তিনি বলে সূত্রের খবর।

এদিকে রাজ্য নেতারা ব্যর্থই বলে থেমে থাকেননি বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাই এবার বুথ রক্ষার দায়িত্ব চলে যাবে ‘বহিরাগত’ দলীয় নেতাদের উপর বলেও জানিয়ে দেন তিনি। বুধবারের বৈঠকে বাংলার নেতাদের এই কথা সাফ জানিয়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলে সূত্রের খবর। আসলে বগ–বিজেপি নেতাদের উপর তিনি ভরসা করতে পারছেন না। তার উপর যে সাংগঠনিক রিপোর্ট তিনি দেখেছেন তা নিয়ে প্রকাশ করেছেন অসন্তোষও।

অন্যদিকে অন্য রাজ্যের ক্ষেত্রে এভাবে বুথ রক্ষা নিয়ে না বললেও বাংলা নিয়ে তা বলেছেন নীতিন। ওই বৈঠকে বাংলা–সহ অন্যান্য রাজ্য তাদের সাংগঠনিক রিপোর্ট পেশ করেছে। আর বাংলার রিপোর্ট দেখে রীতিমতো অসন্তুষ্ট হন নবীন। কারণ দুয়ারে বিধানসভা নির্বাচন কড়া নাড়লেও বুথ কমিটি সেভাবে মজবুত হয়নি বাংলায়। বিশেষ করে সংখ্যালঘু প্রভাবিত এলাকাগুলিতে সেভাবে শক্তিশালীই করতে পারেনি রাজ্য বিজেপি। সেটা স্পষ্ট হয়ে উঠেছে সাংগঠনিক রিপোর্টে বলে সূত্রের খবর।

এছাড়া এই বৈঠকের পরে বিজেপি নেতা অরুণ সিং সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, বৈঠকে সভাপতি জানান, বাংলা এবং তামিলনাড়ুতে বিজেপির জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। দীনদয়াল উপাধ্যায় মার্গে দলের সম্প্রসারিত কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দিনভর রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন দলের নয়া সর্বভারতীয় সভাপতি। সেখানে উপস্থিত ছিলেন আরএসএসের নেতারাও। পাঁচ ভোটমুখী রাজ্যের মধ্যে এদিনের বৈঠকে অন্যতম ফোকাস ছিল বাংলার উপরই। আগামী সপ্তাহেই বাংলায় আসছেন নীতিন নবীন বলে সূত্রের খবর। এখানে এসে আরও ভাল করে খতিয়ে দেখবেন রিপোর্ট। জনসভাও করবেন।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের