অশোকনগরে নকল আয়কর আধিকারিক সেজে গাড়ি ও নিরাপত্তা রক্ষী নিয়ে স্কুলে হাজির ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি ,অশোকনগর: সরস্বতী পূজোর দিন স্কুলে হঠাৎ একাধিক গাড়ির কনভয়। তার মতো একটি গাড়িতে লাগানো রয়েছে নীল বাতি।গাড়ি থেকে নেমে আসল এক কিশোর। সাথে একাধিক সিকিউরিটি গার্ড। তারা অত্যন্ত তৎপর কিশোর অফিসারকে নিয়ে। স্কুলে উপস্থিত ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা রীতিমতো হকচকিয়ে গেলেন। একসঙ্গে এত গাড়ি, দেহরক্ষী তারা বিষয়টা বুঝে উঠতে পারলেন না। গটমট করে কিশোর হেঁটে গেলেন প্রধান শিক্ষকের ঘরের দিকে। প্রধান শিক্ষককে গিয়ে কিশোর বলল, সে ইনকাম ট্যাক্স দফতরে চাকরি পেয়েছে।

তাই সরস্বতী পুজোর দিন দেখা করতে এসেছে। পরবর্তীতে অন্য একটি স্কুলে গেলে সেই স্কুলের প্রধান শিক্ষকের সন্দেহ হয়। খবর দেওয়া হয় অশোকনগর থানায়(Asoknagar P.S.)। অশোকনগর থানার পুলিশ আসতেই সেই যুবক পালিয়ে যায় ।সমস্ত গাড়ি এবং নিরাপত্তা রক্ষীদের থানায় আটক করে নিয়ে যায় পুলিশ। শুরু হয়তো মূল হইচই।জানতে পারে ওই কিশোর আসলে নাবালক(Minor Boy)। বয়স মাত্র ১৬। সে একটি নকল আইকার্ড তৈরি করেছে।সরস্বতী পুজোর দিন নিরাপত্তা রক্ষী ভাড়া করে সে একাধিক গাড়ি ভাড়া নিয়ে ঘুরতে বেরিয়েছিল।

পরবর্তীতে সেই ছাত্রের পরিবারকে খবর দেয় পুলিশ। ছাত্রকে নিয়ে আসা হয় থানায়। পুলিশ জিজ্ঞাসাবাদ করে অসংলগ্ন কথাবার্তার দরুন পরে ছেড়ে দেয়। ওই নাবালক ছাত্র কেন এমন করল গোটা ঘটনার তদন্ত করেছে অশোকনগর থানার পুলিশ। পুলিশ তদন্তে জানতে পেরেছে গাড়ি গুলি একদিনের জন্য আড়াই হাজার টাকা করে ভাড়া করেছিল ওই ছাত্র। মোট চারটি গাড়ি সে ভাড়া করে। একাধিক ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের আগ্নেয়াস্ত্রসহ সে ভাড়া করে। নকল পরিচয় পত্র বানিয়ে আয়কর দপ্তরের অফিসার বলে নিজেকে পরিচয় দিয়ে সরস্বতী পুজোর দিন ওই নাবালক ছাত্র এই অদ্ভুত কাণ্ড কেন ঘটাল তার কারণ খুঁজছে পুলিশ।পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, ওই স্কুল ছাত্র বাড়ি থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে সে এই গাড়ি এবং নিরাপত্তা রক্ষী ভাড়া করেছিল।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও