বক্স অফিসে সুনামি! সব রেকর্ড ভেঙে মুক্তির ৩ দিনেই ‘বর্ডার 2’-এর আয় ১৫০ কোটি ছুঁই ছুঁই

শনিবার, ৩৬.৫০ কোটি টাকা আয় করেছিল এবং রবিবার, এটি বিশাল লাফ দিয়ে ৫৪.৫০ কোটি টাকা আয় করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলছে ‘বর্ডার ২’। ইতিমধ্যেই ১০০ কোটির গন্ডি পেরিয়ে গিয়েছে সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসঞ্জ এবং আহান শেট্টি-অভিনীত এই ছবি। মুক্তির দিনেই ৩০ কোটি ছাড়িয়েছিল ছবির আয়। তবে সপ্তাহান্তে তথা শনিবার এবং রবিবার লাফিয়ে লাফিয়ে বেড়েছে ছবির বক্স অফিস কালেকশন। যার ফলে ছবিটি ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে ফেলেছে। সুতরাং তিনদিনেই সব রেকর্ড ভেঙে ২০২৬ সালের এখনও পর্যন্ত সেরা ছবি হয়ে উঠেছে ‘বর্ডার 2’।

স্যাকনিল্কের মতে, প্রথম দিনে ছবিটি ৩০ কোটি টাকা আয় করেছিল। শনিবার, ৩৬.৫০ কোটি টাকা আয় করেছিল এবং রবিবার, এটি বিশাল লাফ দিয়ে ৫৪.৫০ কোটি টাকা আয় করেছে, যার ফলে তিনদিনে ছবির সর্বমোট আয় হয়েছে ১২১ কোটি টাকা, যা একটি দুর্দান্ত পরিমাণ। ‘বর্ডার ২’ মুক্তির আগে ছবির ট্রেলার, গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক সমালো চনার ঝড় উঠেছিল। বিশেষ করে, বরুণ ধাওয়ানের অভিনয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠে ছিল। অনেকেই এই দেশাত্মবোধক ছবিতে বরুণ ধাওয়ানকে সুযোগ করে দেওয়া নিয়ে নির্মাতাদের নিন্দা করেছিল। কিন্তু ছবির মুক্তির পর বরুণ ধাওয়ানেরই অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। এছাড়া দিলজিৎ দোসাঞ্জ, আহান শেট্টির অভিনয়ও সমালোচক এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।

রিপোর্ট অনুসারে, ‘বর্ডার ২’ ১৫০-২০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে। কিন্তু মনে হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই এটি ছবিটির বাজেটের সংগ্রহ ছাড়িয়ে যাবে। ছবিটি এই মূহুর্তে হিট হওয়ার পথে, তবে এটি বক্স অফিসে রেকর্ড ভাঙবে কিনা তা দেখা বোঝা যাচ্ছেনা! সোমবার, প্রজাতন্ত্র দিবসের ছুটি, তাই অনুমান, ‘বর্ডার ২’ এর বক্সঅফিস কালেকশনে আরও বাড়বে। প্রায় ৫০-৫৫ কোটি টাকা আয় করতে সমর্থ হবে ছবিটি। সুতরাং মুক্তির ৪ দিনেই ছবিটি বক্স অফিসে ১৫০ কোটি টাকা অতিক্রম করে ফেলবে। ছবিটি ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার’-এর সিক্যুয়েল। যেটি বলিউডের ইতিহাসে অন্যতম সুপারহিট ছবি ছিল। প্রায় ২৮ বছর পর রিলিজ করল ছবির সিক্যুয়েল। সুতরাং ছবি নিয়ে উত্তেজনার শেষ নেই দর্শকদের।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ