বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা! মাটি বোঝাই ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন বাইক চালক

সাত সকালে বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা। মাটি বোঝাই ডাম্পারের দৌরাত্ম্যে প্রাণ হারালেন এক স্কুটি চালক। গুরুতর আহত বাইক আরোহী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা। মাটি বোঝাই ডাম্পারের দৌরাত্ম্যে প্রাণ হারালেন এক স্কুটি চালক। গুরুতর আহত বাইক আরোহী। জানা গিয়েছে, ডাম্পারের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই স্কুটি চালকের। ঘটনাটি ঘটেছে, রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ভাঙড় ও উত্তর ২৪ পরগনার সীমানার ঘুসিঘাটা বাজার এলাকায়। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। কারণ অবাধে ডাম্পার গাড়িগুলির দৌরাত্ম্যে প্রায়শই বড়সড় দুর্ঘটনা ঘটে থাকে এই এলাকায়। প্রশাসনের কোনও নজরদারি নেই। যার ফলে ফের পুলিশ নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। যা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রের খবর, সোমবার (২৬ জানুয়ারি) সকালে বাসন্তী হাইওয়ের ঘুসিঘাটা বাজার সংলগ্ন এলাকায় বাইকে করে যাচ্ছিলেন দুই যুবক। ঠিক সেই সময়েই পিছন দিক থেকে ছুটে আসছিল একটি মাটি বোঝাই ডাম্পার। তখনই ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে দু’জনেই রাস্তায় ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই গুরুতর আহত হন দু’জন। স্থানীয়রা ছুটে এসে তাঁদের হাসপাতালে নিয়ে যেতে যেতেই মৃত্যু হয় চালকের। আর আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা সঙ্কটজনক। মৃত ব্যক্তির নাম ব্রত মণ্ডল, যার ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর আরোহী মনতাজুল মোল্লা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় লাউগাছি বিট হাউসের পুলিশ। এই ঘটনায় ফুঁসে ওঠে এলাকাবাসী। কিছুক্ষন রাস্তা অবরোধ করে তাঁরা বিক্ষোভ দেখান। কারণ প্রায়শই এখানে অবাধে ডাম্পারের যাতায়াতে মৃত্যুমুখী ঘটনা ঘটে। কিন্তু প্রশাসন নির্বিকার। তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়, আর নিহতের দেহ ময়নাতদন্তে পাঠায়। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, রাস্তায় ছিটকে পড়ার পরে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে যান ব্রত মণ্ডল। বাইকের পিছনে থাকা আরোহীর তুলনায় তিনি বেশি আহত হয়েছিলেন। সূত্রের খবর, ব্রত মণ্ডল ঘটকপুকুরের একটি মোটরবাইক শোরুমে কর্মরত ছিলেন। পাশাপাশি একটি রিসর্ট দেখাশোনার কাজও করতেন । তাঁর মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে ডাম্পারটির চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও