উষ্ণ মাঘে ভাইরাসদের বাড়বাড়ন্ত রুখতে খান চিকেন সালসা স্যুপ, পাবেন দুর্দান্ত উপকার

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের বিদায় বেলা ঘনিয়ে এসেছে। দরজায় কড়া নাড়ছে বসন্ত। রাজ্য জুড়ে গরমের আভা। এই সময়ে ভাইরাসদের বাড়বাড়ন্ত দেখা যায়। কমে যায় ইমিউনিটি পাওয়ার। তাই এই সময়ে শরীরকে সতেজ ও চাঙ্গা রাখা অত্যন্ত জরুরি।  স্যুপের মধ্যে লুকিয়ে রয়েছে চাঙ্গা থাকার টনিক। নানা রকমের স্যুপ হয়। তবে চিকেনের এই স্যুপ বানিয়ে খেলে ভাইরাস হবে কাবু । সেই সঙ্গেই শরীর মন দুই থাকবে চাঙ্গা। কীভাবে চিকেন সালসা স্যুপ জেনে নিন রেসিপি। 

 উপকরণ 
জল  ৪ কাপ

চিকেন 

বাঁধাকপি ১ টা

বড় আলু  ২টি

বড় গাজর  ১ টা

বিট ১টা

পেঁয়াজ ১টা

তেজপাতা ২টি

টমেটো পেস্ট  ২ টেবিল চামচ

রসুন ১ কোয়া

নুন

 পদ্ধতি

প্রথমেই একটি কুকারে পরিমাণ মতো জল দিয়ে তাতে  চিকেন সিদ্ধ করে নিন। চিকেন সিদ্ধ হলে সেটি তুলে নিন। স্টকটি ফেলে দেবেন না। তারপর  মাংস থেকে হাড় আলাদা করুন। চিকেন স্টকে ডুমো ডুমো করে কাটা আলুগুলি দিয়ে দিন।  চিকেন স্টক ফুটে গেলে এর মধ্যে চৌকো চৌকো করে কাটা বিট দিন। এবার একটা ফ্রাইং প্যানে মাখন গরম করে তাতে  দিন তেজপাতা।  ছোট ছোট করে কেটে রাখা গাজর, পেঁয়াজ   হালকা ভেজে তাতে দিয়ে দিন টম্যাটো পেস্ট।  ভাল করে ভেজে নিন। তারপরে যোগ করুন ছোট ছোট করে কাটা বাঁধাকপি। ভাল করে নাড়িয়ে পুরো মিশ্রণটিকে আলু ও চিকন স্টকের মধ্যে ঢেলে দিন। পাত্রটিকে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নিলেও তৈরি আপনার বিট ও চিকেন স্যুপ।  

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ