১৬.৮৫ লক্ষ টাকায় বাজারে এল মাহিন্দ্রা থরের দুর্ধর্ষ ভ্যারিয়েন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের অতি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী অফ-রোড এসইউভি মাহিন্দ্রা থর রক্স এবার আরও আকর্ষণীয় রূপে নতুন Star Edition ভ্যারিয়েন্টে প্রকাশ পেল। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এই বিশেষ সংস্করণটি লঞ্চ করেছে ১৬.৮৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) মূল্যে এবং এর Star Edition Diesel-AT ভ্যারিয়েন্টের মূল্য ১৮.৩৫ লক্ষ টাকা। মূলত শীর্ষস্থানীয় AX7L ট্রিমের উপর ভিত্তি করেই তৈরি এই দুর্ধর্ষ Star Edition, যেখানে যুক্ত হয়েছে একাধিক ব্ল্যাকড-আউট কসমেটিক পরিবর্তন ও একটি নতুন রঙের বিকল্প।

থর রক্স Star Edition-এর বাহ্যিক ডিজাইনে সবচেয়ে বড় পরিবর্তন হল গ্লস-ব্ল্যাক ফিনিশের গ্রিল ও অ্যালয় হুইল। সাধারণ থর রক্সে যেখানে গ্রিল বডি-কালারে ও হুইল সিলভার রঙে থাকে, সেখানে এই সংস্করণে কালো রঙের ব্যবহার গাড়িটিকে আরও আক্রমণাত্মক ও প্রিমিয়াম লুক দিয়েছে। পাশাপাশি, মাহিন্দ্রা এই সংস্করণের সঙ্গে নতুন Citrine Yellow রঙও যুক্ত করেছে, যা কালো অ্যাকসেন্টের সঙ্গে অত্যন্ত সাহসী ও নজরকাড়া দেখায়। এছাড়াও Tango Red, Everest White এবং Stealth Black—এই চারটি রঙে Star Edition উপলব্ধ। C-পিলারে বিশেষ ‘Star Edition’ ব্যাজ এই ভ্যারিয়েন্টের স্বতন্ত্র পরিচয় বহন করে।

বিভিন্ন তথ্য মারফত জানা গিয়েছে, গাড়ির অভ্যন্তরে সম্পূর্ণ কালো থিম দেওয়া হয়েছে। হালকা রঙের আসনের পরিবর্তে ব্ল্যাক লেদারেট আপহোলস্ট্রি ও সুয়েড অ্যাকসেন্ট ব্যবহৃত হয়েছে, যা কেবিনে একটি স্পোর্টি ও বিলাসবহুল পরিবেশ সৃষ্টি করে। ফিচারের দিক থেকে এটি AX7 ট্রিমের মতোই সমৃদ্ধ—দুটি ১০.২৫-ইঞ্চির স্ক্রিন, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ৩৬০-ডিগ্রি ক্যামেরা, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে, প্যানোরামিক সানরুফ এবং ৯-স্পিকার হারম্যান কার্ডন সাউন্ড সিস্টেম রয়েছে।

ইঞ্জিন অপশনে তেমন কোনও পরিবর্তন আসেনি। এতে রয়েছে ২.০ লিটার পেট্রোল (১৭৭ hp/৩৮০ Nm) ও ২.২ লিটার ডিজেল (১৭৫ hp/৪০০ Nm) ইঞ্জিন। তবে এই Star Edition কেবলমাত্র রিয়ার-হুইল-ড্রাইভ হিসেবেই উপলব্ধ, ৪x৪ অপশন নেই। সব মিলিয়ে, মাহিন্দ্রা থর রক্স Star Edition স্টাইল ও প্রিমিয়াম আপিলের দিক থেকে অফ-রোড এসইউভি প্রেমীদের জন্য এক বিশেষ সংযোজন। এই গাড়িটি অফরোড প্রেমীদের কাছে সাশ্রয়ী মূল্যে প্রথম পছন্দ হয়ে উঠবে বলে আশা করা যায়।

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!