মাঝির ছদ্মবেশে অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের অস্ত্র কারবারীকে ধরল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,কালিয়াচক:আবার মালদায় অস্ত্র উদ্ধার। মাঝির ছদ্মবেশ ধারণ করে অভিযান চালিয়ে গঙ্গার ঘাট থেকে গ্রেফতার ঝাড়খণ্ডের(Jharkhand) বাসিন্দা এক অস্ত্র পাচারকারী। দু’জন পলাতক। তার কাছ থেকে উদ্ধার ৫টি সেভেন এম এম পিস্তল, ১০টি ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি। গ্রেফতার অস্ত্র পাচারকারীর নাম সাবির আলম(২১)। বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ(Sahebganj) জেলার রাধানগর থানার(Radhanagar P.S.) পিয়ারপুর গ্রামে‌। গঙ্গা নদী দিয়ে নৌকা করে মালদার কালিয়াচকের চড়বাবুপুরে, গঙ্গার ঘাটে, এই অস্ত্রগুলি আনা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, ছদ্মবেশে অভিযান চালায় জেলা পুলিশ। সেখান থেকে গ্রেফতার হয় এই অস্ত্র পাচারকারী। বাকিরা দুইজন গঙ্গায়(Ganga) ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

জেলার পুলিশ সুপার(SP) অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাকিদের খোঁজে তলাশি চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সড়ক পথ এবং রেলপথের পর এবার জলপথে যে অস্ত্র পাচার করার রুট তৈরি করেছে কারবারীরা তা জানতে পারল পুলিশ। তাই এখন থেকে জলপথে ও মাঝেমধ্যেই অভিযান চালাবে পুলিশ। নৌকো গুলিতে মাঝেমধ্যেই তল্লাশি অভিযান হবে। গঙ্গায় চলাচল করা নৌকা থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে যাত্রীদের।ধৃত অস্ত্র কারবারি কতদিন থেকে এই পাচারের সঙ্গে যুক্ত তা জানতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

যে দুজন গঙ্গায় নৌকা থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে গিয়েছে তাদের সন্ধানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই চক্রে আর কারা যুক্ত আছে এবং কতদিন থেকে জলপথে এই অস্ত্র পাচার করা হচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। এই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র কোথায় পাচার করা হচ্ছিল এবং বিধানসভা নির্বাচনে ডাকে আর কোথায় কোথায় পাচার করা ছক ছিল সবটাই জানার চেষ্টা করছে পুলিশ।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও