বারবার বর সেজেও হচ্ছে না পোপটলালের বিয়ে! TRP-বিতর্কে মুখ খুললেন ‘তারক মেহতা…’ অভিনেতা

নির্মাতারা এবার আসলেই তাঁর বিয়ে দেখাবেন কিনা, নাকি বেচারা পোপটলালের আবারও মন ভেঙে যাবে, সেটাই দেখার বিষয়! যদিও পোপটলালের বিয়েটা শোয়ের আলাদাই টিআরপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ১৮ বছর ধরে সাব টিভির পর্দায় রাজত্ব করছে সিটকম কমেডি শো ‘তারক মেহতা কা উল্টা চশমা’, এই শো ঘিরে একাধিক বিতর্ক থাকলেও মানুষকে হাসাতে এর জুড়ি মেলা ভার। ‘তারক মেহতা…’-র সবকটি চরিত্রই দর্শকদের কাছে আকর্ষণীয়। যার মধ্যে একটি পোপাটলালের চরিত্রটি। যে চরিত্রে অভিনয় করছেন শ্যাম পাঠক। এই শোয়ে অদ্ভুত চরিত্র তাঁর। কেননা বছরের পর বছর ধরে, তাঁকে সিটকমে সবচেয়ে যোগ্য অবিবাহিত হিসেবে চিত্রিত করা হচ্ছে। পর্দায় যার বিয়ে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। কিন্তু যতবারই তাঁর বিয়ে ঠিক হয়, একটা সময় তা ভেঙে যায়। তাই এখনও শোয়ে অবিবাহিত পোপটলাল। তার বিয়ে ভাঙার খবর শোয়ের দর্শকদের মন ভেঙে দেয়। আবারও তাঁর বিয়ে ঠিক হয়েছে। ইতিমধ্যেই পোপাটলালের বিয়ের প্রোমো সামনে এসেছে। বর্তমানে শোয়ে দেখানো হচ্ছে, পোপাটলালের বিয়ের জন্যে তাঁর পরিবার এবং অতিথিরা ঘুড়ি উৎসবের জন্য জয়পুরে পৌঁছেছেন, যেখানে পোপটলাল জয়পুরের বাবলির সঙ্গে ঘুড়ির লড়াই লড়বেন। কিন্তু এবার দেখার পালা, তাঁর বিয়েটা আদেউ হয় কিনা।

কারণ প্রতিবারই তার বিয়ে ভেঙে যায়। সেটাই পর্দায় দেখানো হয়। তাই নির্মাতারা এবার আসলেই তাঁর বিয়ে দেখাবেন কিনা, নাকি বেচারা পোপটলালের আবারও মন ভেঙে যাবে, সেটাই দেখার বিষয়! যদিও পোপটলালের বিয়েটা শোয়ের আলাদাই টিআরপি। বিষয়টা নিজের মুখেই স্বীকার করেছেন অভিনেতা শ্যাম পাঠক। জানিয়েছেন, তাঁকে বর সাজানো নির্মাতাদের কাছে শোয়ে দর্শক টানার উপায়। হ্যাঁ, দর্শকদের কাছে আকর্ষণীয় করার জন্যে প্রতিটি ধারাবাহিকের নির্মাতারা আলাদা আলাদা পরিকল্পনা করে থাকেন। আর ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকে পোপটলালকে বর সাজানোই নির্মাতাদের কাছে গুরুত্বপূর্ণ টিআরপি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শ্যাম পাঠক বিয়ের গান নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, যখনই শোতে কোনও বিয়ের গান প্রচারিত হয়, দর্শকরা উত্তেজিত হয়ে ওঠেন। মানুষ এই ট্র্যাকটি দেখে ভাবেন, পোপটলাল আসলেই বিয়ে করবেন কিনা! তখনই গল্পটি মনোরঞ্জন ও জোরালো মোড় নেয়।

শ্যাম বলেছেন, ‘আপনি দেখতে পাচ্ছেন যে আমি আজকাল বরের সাজে সেজেছি। সামনে অনেক রোমাঞ্চকর মুহূর্ত অপেক্ষা করছে। মানুষ শীঘ্রই জানতে পারবে আমি এবার বিয়ে করব কিনা। নির্মাতারা পোপটলালের বিয়ের আয়োজন করবেন কিনা তা এখনও দেখার বিষয়!’ তবে নির্মাতারা যেভাবে প্রতিবার পোপটলালের বিয়ে স্থগিত করে, তা নিয়ে তীব্র সমালোচনাও হয়েছে। দর্শকদের অসন্তুষ্টি সম্পর্কে অভিনেতা বলেন, “পোপটলালের বিয়ে না হওয়ায় যখন মানুষ রেগে যায়, তখন আমি তাঁদের এই আচরণকে ভালবাসার প্রতীক বলে মনে করি। কারণ তাঁরা আমাকে বিয়ে করতে দেখতে চায়, তাই এই ধরনের আবেগ প্রকাশ পায়। আমি এটাকে ইতিবাচকভাবে নিই। আমি তাদের আশ্বস্ত করতে চাই যে একদিন পোপটলাল অবশ্যই বিয়ে করবে। আমার মতো, পোপটলালও একজন ইতিবাচক মানুষ। সে কখনও আশা হারায় না। আমি ট্রোলদের রাগ বুঝতে পারি। আমি এটাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি।’ শ্যাম আরও জানিয়েছেন, জয়পুরে শুটিং করার সময় তিনি দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছেন। শুটিং দেখতে ভিড় জমেছিল। এটি তাঁর কাছে মজার অভিজ্ঞতা। এবার দেখার বিষয় না এবার সত্যি বিয়ে হয় কিনা!

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২