ব্যবসায়ীদের কাছ থেকে দলের জন্য কোন চাঁদা নেওয়া যাবে না, কর্মীদের কড়া নির্দেশ জ্যোতিপ্রিয়র

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবড়া: দলের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে কোন চাঁদা নেওয়া যাবে না ।দলীয় কর্মীদের বার্তা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক(Jatipriyo Mallick)।পার্টির জন্য যদি চাঁদা দিতে হয়, তাহলে দলের ছেলেরা নিজেদের পকেট থেকে চাঁদা দেবে। কোন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়া যাবে না। পাশাপাশি তিনি হাবড়া থেকে আগামীর বিধানসভা নির্বাচনে প্রার্থী নাও হতে পারেন। তেমনটাও ইঙ্গিত শোনা গেল হাবড়ার বিধায়কের গলায়। রবিবার হাবড়া হাসপাতাল এলাকা থেকে একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন করেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই মঞ্চ থেকেই এমন মন্তব্য শোনা গিয়েছে তার গলায়। পাশাপাশি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে তার কাজের পরিসংখ্যানও তুলে ধরেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাবড়ার তৃণমূল বিধায়ক (TMC MLA)বলেন, ২০১০ সালে বামফ্রন্ট যে হাবড়া হাসপাতাল রেখে গেছিল, তার আমূল পরিবর্তন ও উন্নয়ন ঘটানো হয়েছে। হাবড়া হাসপাতালে আইসিইউ(ICU) তৈরি হচ্ছে। আগামী দিন এক কোটি টাকা ব্যয় অত্যাধুনিক লেবার রুম তৈরি হবে হাবড়াতে। যেখানে একসঙ্গে পাঁচটি শিশু জন্মগ্রহণ করার পরিকাঠামো থাকবে। হাবরা হাসপাতালকে ২০০ টি সিসিটিভি ক্যামেরা দিয়ে নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হচ্ছে। হাবড়া শহরে যাতে অপরাধ না হয় ,তার জন্য পুলিশকে সক্রিয় করা হয়েছে।

হাবড়াতে (Habra)রাস্তাঘাটের উন্নতি ঘটানো হয়েছে। নতুন করে বস্ত্র হাট তৈরি করা হয়েছে। রাস্তার উপরে বসে যারা ব্যবসা করছেন তাদের অবিলম্বে নতুন বস্ত্র হাটে জায়গা করে দেওয়া হবে। হাবড়া থেকে আগামী বিধানসভা নির্বাচনে যেই প্রার্থী হন না কেন এখানকার মানুষ তৃণমূল প্রার্থীকে দুহাত তুলে আশীর্বাদ করবে। বিপুল ব্যবধানে তৃণমূল প্রার্থী জিতবে বলে জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন। কারণ হাবড়ার মানুষ শান্তি চায়। উন্নয়ন চায়।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী