মাধ্যমিকের প্রথম দিনেই পরীক্ষাকেন্দ্রে ভুয়ো পরীক্ষার্থী, চাঞ্চল্য খড়্গপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর : শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। প্রথম দিনেই ধরা পড়ল এক ভুয়ো পরীক্ষার্থী (Fake Candidates)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খড়্গপুরে। সেখানে এক পরীক্ষাকেন্দ্রে প্রথম দিনেই পরীক্ষার্থী সেজে আসার অভিযোগ এক কিশোরের বিরুদ্ধে। পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারির কারণেই ধরা পড়েছে সে।

জানা গিয়েছে, পরীক্ষার্থীদের ওপরে কড়া নজর রাখা হয়েছিল। কেউ যআতে নকল করতে না পারে, অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার দিকে কড়া নজর ছিল পর্ষদের। সোমবার নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু হয়। তখনই খড়্গপুরের ওই একটি স্কুলে এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় স্কুল কর্তৃপক্ষের। তারপরেই তার অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই জানা যায় সে ভুয়ো। পরীক্ষার্থী সেজে পরীক্ষা কেন্দ্রে এসেছিল।  কিন্তু কী কারণে সে ভুয়ো পরীক্ষার্থী হয়ে এসেছিল, এই ঘটনার সঙ্গে কেউ জড়িত আছে কিনা জানতে তদন্ত শুরু হয়েছে। 

২ ফেব্রুয়ারি থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা। এবার পরীক্ষা দিচ্ছে ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। এরমধ্যে ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ ছাত্র এবং ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন ছাত্রী রয়েছে। রাজ্যের ২৬৮২ পরীক্ষাকেন্দ্রে হচ্ছে পরীক্ষা। এবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলেছে দুপুর ২টো পর্যন্ত। মোটের ওপরে মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে। 

 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ