এই মুহূর্তে

ছেলে মাধ্যমিক পরীক্ষার্থী, দেখা করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু মায়ের

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া: ছেলে মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার শেষে দেখা করে বাড়ি ফেরার পথে পাঁশকুড়াতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মায়ের।স্কুটিতে করে তমলুকের(Tamluk) দিক থেকে পাঁশকুড়ার(Paskura) দিকে যাওয়ার সময় চাপাডালির অদূরে পথ দুর্ঘটনার কবলে পড়েন সূর্য সামন্ত এবং তার স্ত্রী পারমিতা সামন্ত। পুলিশ সূত্রের খবর , ওই দম্পতি তমলুকের দিক থেকে পাঁশকুড়া আসার সময়, চাঁপাডালির অদূরে পেছনের দিক থেকে আসা ঘাটাল পাঁশকুড়া বাসের সাথে সংঘর্ষে রাস্তায় পড়ে যান বাইকে থাকা দম্পতি।মাথায় হেলমেট থাকলেও ব্যাপক রক্তক্ষরণ হয়।

এই দুর্ঘটনায় আহত সূর্য সামন্ত এবং তাঁর স্ত্রী পারমিতা সামন্তকে স্থানীয়রা উদ্ধার করে । ঘটনাস্থলে আসে পাঁশকুড়া ট্রাফিক পুলিশ।উদ্ধার করে বড়মা হাসপাতালে নিয়ে যায় ওই দম্পতিকে। এই দুর্ঘটনায় মৃত্যু হয় পারমিতা সামন্তের। আহত হন সূর্য সামন্ত । সূত্রের খবর, ছেলে সম্রাট সামন্ত এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।তমলুক হ্যামিল্টন হাই স্কুলের(Tamluk Hamilton High School) ছাত্র।

আর তার সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন সূর্য সামন্ত এবং তার স্ত্রী। তাঁদের বাড়ি পাঁশকুড়ার মহৎপুরে । ছেলের সঙ্গে দেখা করে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় মা পারমিতা সামন্তের।এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করে পাঁশকুড়া থানার(Paskura P.S.) পুলিশ।এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ওই দুর্ঘটনাস্থলের সিসিটিভি(CCTV) ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।আহত সূর্য সামন্ত জানান, তার ছেলে তমলুকে হোস্টেলে থাকে। এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।

স্ত্রীকে নিয়ে সূর্য সামন্ত স্কুটিতে চেপে পাঁশকুড়া থেকে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে যাওয়ার পর তাকে হোস্টেলে পৌঁছে দিয়ে যখন স্বামী-স্ত্রী বাড়ি ফিরছিলেন সেই সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাদের একটি মেয়ে রয়েছে। সে নার্সিং -এর ছাত্রী। এই দুর্ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন সূর্য সামন্ত। আঘাত তার মাথায় লেগেছে এবং তার পাশাপাশি হাতে এবং আঙুলেও আঘাত গুরুতর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হলে বেজে উঠল মোবাইল, যাকে কেন্দ্র করে বচসা, স্কুল পরিদর্শককে মারধর শিক্ষকদের

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা

বালিগঞ্জে ফ্লাইওভার থেকে ট্রেনের উপরে মরণঝাঁপ, ঝলসে গেল যুবকের দেহ

‘কোনটা লাগবে খালি বলুন’, বুকে-পিঠে নথি সাঁটিয়ে শুনানিতে হাজির ২৭ বছরের দিনমজুর

বিয়েতে রাজি নয়, আত্মহত্যার চেষ্টা পরীক্ষার্থীর, পড়াশুনার দায়িত্ব নিলেন ওসি

খুঁজছে পুলিশ, ফেসবুক লাইভে প্রকাশ্যে এলেন গোলপার্ক কাণ্ডের ‘সোনা পাপ্পু ‘

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ