সম্পত্তি হাতাতে জীবিত কাকার মৃত্যু শংসাপত্র বানালেন ভাইপো, তারপর…

সম্পত্তি হাতানোর জন্যে কাকার ভুয়ো মৃত্যুর শংসাপত্র বানাল ভাইপো! হ্যাঁ, জীবিত বৃদ্ধের মৃত শংসাপত্র বানিয়ে তাঁর জমি হাতানোর অভিযোগ উঠল এক আত্মীয়ের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পত্তি হাতানোর জন্যে কাকার ভুয়ো মৃত্যুর শংসাপত্র বানাল ভাইপো! হ্যাঁ, জীবিত বৃদ্ধের মৃত শংসাপত্র বানিয়ে তাঁর জমি হাতানোর অভিযোগ উঠল এক আত্মীয়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা আমডাঙা থানার অন্তর্গত বোদাই গ্রামে। যেখানকার বাসিন্দা হামিজুদ্দিন তরফদার, যিনি সুস্থভাবে বেঁচে রয়েছেন। কিন্তু তাঁকে মৃত দেখিয়ে ভুয়ো শংসাপত্র বানিয়ে ফেললেন তাঁর একজন আত্মীয়। শুধু তাই নয়, বৃদ্ধের মৃত শংসাপত্র দেখিয়ে পঞ্চায়েত থেকে ওয়ারিশন সার্টিফিকেট বের করে তাঁর জমিজমা হাতানোর চেষ্টা করলেন তাঁর একজন আত্মীয়। সেখানে পঞ্চায়েত প্রধানের সিইও রয়েছে। নজরে আসার পরেই তড়িঘড়ি এই বিষয়ে নজর দিয়েছেন পঞ্চায়েত প্রধান এবং ত্রুটি সংশোধনের আশ্বাস দিয়েছেন তিনি।

সূত্রের খবর, আমডাঙা ব্লকের বোদাই গ্রাম পঞ্চায়েতে বাড়ি হামিজুদ্দিন তরফ দারের। তাঁর বয়স এখন ৩০ বছর। অভিযোগ, তাঁর ভাইপো সইদুল ইসলাম তরফদার কারসাজি করে কাকাকে মৃত দেখিয়ে ভুয়ো শংসাপত্র বানিয়ে ফেলেছেন। এরপর তিনি সেটা দেখিয়ে জমির ওয়ারিশন শংসাপত্র বের করে নেন বোদাই পঞ্চায়েত থেকে। তাতে পঞ্চায়েত প্রধানের সাক্ষরও করা ছিল। এই বিষয়টি জানতে পেরেই ভয় পেয়ে যান হামিজুদ্দিন। তড়িঘড়ি আমডাঙা থানা ও পঞ্চায়েতে অভিযোগ জানান। এদিকে বিষয়টি সামনে আসতে রাজ্য রাজনীতিতেও হইচই পড়ে গিয়েছে। প্রশাসনিক মহলেও শোরগোল পড়ে গিয়েছে।

এই বিষয়ে হামিজুদ্দিন জানিয়েছেন, তিনি জীবিত আছেন। কিন্তু তাঁকে মৃত দেখিয়ে ভুয়ো নথি জমা দিয়ে তাঁর সম্পত্তির ওয়ারিশন সার্টিফিকেট বানিয়ে নিয়েছে তাঁর ভাইপো। এখন এই ঘটনার বিচার চাইছেন তিনি। তবে পঞ্চায়েত প্রধানের স্বামী জানিয়েছেন, প্রধানের পক্ষে কার সম্পত্তির কতছন বংশধর রয়েছে, তা জানা সম্ভব নয়। পঞ্চায়েত সদস্য তাঁর কাছে ওই কাগজপত্র নিয়ে এসেছিলেন। সেখানে প্রধান সই করে দিয়েছেন। কোনও যাচাই-বাছাই না করেই। তবে পঞ্চায়েতের তরফে বিষয়টি সংশোধন করা হবে।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী