ট্রান্সফরমারে আগুন, বিদ্যুৎহীন গোটা শহর

সকাল থেকেই চলছিল বৃষ্টি। কিন্তু তার মধ্যে আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির ধুপগুড়িতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই চলছিল বৃষ্টি। কিন্তু তার মধ্যে আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির ধুপগুড়িতে। ধুপগুড়ি থানা মোড় এলাকায় অবস্থিত ট্রাফিক আইল্যান্ডের পাশে থাকা একটি ট্রান্সফরমারের মধ্যে থেকে হঠাৎ ধোঁয়া উঠতে দেখেন পুলিশকর্মী এবং আশেপাশের বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে আগুন জ্বলে উঠতে শুরু করে। আর নিমেষের মধ্যেই মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বিদ্যুতের খুঁটিতে। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী থেকে শুরু করে পথচারীদের মধ্যে। বেশ কিছুক্ষণের জন্য ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচলও।

এরপর দ্রুত খবর দেওয়া হয় দমকল কর্মীদের। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন এবং সামান্য দূরে থাকা ট্রাফিক মোড়ের কর্তব্যরত পুলিশ কর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা শহর।

সকলের মিলিত প্রচেষ্টায় প্রায় আধ ঘণ্টাল পর আগুন নিয়ন্ত্রণে আনা যায়। তবে দিনের বেলা না হয়ে রাতের বেলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা যদি ঘটত, তাহলে বড় ধরনের ক্ষয়-ক্ষতি হতে পারত বলে অনুমান স্থানীয়দের।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২