Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিজেপি বিধায়ক হয়ে বিধানসভায় আসতে নারাজ , দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বিষ্ণুপ্রসাদ শর্মার

Share:

নিজস্ব প্রতিনিধি, কার্শিয়াং : ফের দলের বিরুদ্ধে সরব কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তাঁর অভিযোগ, বিজেপি জুমলা রাজনীতি করছে। জনতাকে বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। তিনি আর বিধায়ক হতে চান না। তিনি বিজেপিতে কোনও আবেদন জানিয়ে আসেননি। তাঁকে নিয়ে আসা হয়েছে। তিনি বিধানসভায় আসতে নারাজ। 

এদিন তিনি বলেছেন, ২১-র নির্বাচনের আগে যে ইস্তেহার বের করা হয়েছিল, সেটা নিয়েও বাঙালি ইমোশন নিয়ে কথা বলা হয়েছে। ২৬-র নির্বাচনে তিনি লড়াই করবেন না। বিজেপি বিধায়ক হয়েও তিনি বিজেপির বিরুদ্ধেই সুর চড়িয়েছেন। নতুন করে ২০২৬ সালে নির্বাচনেও লড়াই করতে চাইছেন না তিনি। তাঁর কথায়, মিথ্যাচারের রাজনীতি বেশি হচ্ছে। দলের কাজ মানুষরে প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতে সবাইকে ভুলে যাওয়া। এই ধরনের কাজ তিনি করতে পারবেন না। মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই কাজ করতে হবে। বিজেপি সেই কাজ করে না। ইস্তাহারে বলা কাজ করতে গিয়ে সাইডলাইন হয়ে যেতে হয়েছে তাঁকে। 

ধর্মীয় নিয়েও রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। টিপ্পনি করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারবেন না। রাজনীতি ছাড়বেন না, কিন্তু বিজেপির হয়ে রাজনীতি করবেন না সেটা স্পষ্ট করে দিয়েছেন। বিধানসভা অধিবেশনের শেষদিনে  হাজির হয়েছিলেন তিনি। তারপরেি জানিয়েছেন, আর তিনি বিজেপি বিধায়ক হয়ে বিধানসভায় আসবেন না। তবে কি তৃণমূলে যেতে পারেন তিনি? এমন প্রশ্ন উঠলেও তার কোনও জবাব দিতে চাননি তিনি। এতদিন কোথাও আটকে ছিলেন। এখন তিনি বাধনমুক্ত। বিজেপি বিধায়কের এহেন মন্তব্য বিজেপির অন্তর্কলহকে তুলে ধরেছে।

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি