১.৭০ লাখ সস্তা রুপো, ২০, ২২ এবং ২৪ ক্যারেট সোনার দাম কত?

রুপো তার সর্বোচ্চ দাম থেকে প্রায় ১.৭০ লক্ষ টাকারও বেশি সস্তা হয়েছে। অন্যদিকে সোনা প্রতি ১০ গ্রামে ৩৮,০০০ টাকারও বেশি কমে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ কয়েক ধরেই সোনা-রুপোর আকাশছোঁয়া দাম বৃদ্ধি পাচ্ছে। গত জানুয়ারিতে প্রায় ৪ লক্ষ টাকা ছুঁয়েছিল রুপোর দাম। যা কিনা মধ্যবিত্তের পকেটে রীতিমতো ছ্যাঁকা দিয়েছিল। কারণ সোনার গহনায় অনেক মূল্য থাকার কারণে, অনেকেই বিকল্প হিসেবে রুপোর গহনা বেছে নেন। ইতিহাসে প্রথম ৪ লক্ষ টাকা দাম বেড়েছিল রুপোর। যদিও এখন অনেকটাই কমে গিয়েছে রুপোর। পাশাপাশি সোনার দামও প্রায় ২ লক্ষ টাকা ছুঁয়েছিল। তবে এখন সোনার দামও অনেকটাই কমেছে। সুতরাং বিয়ের মরসুমে স্বস্তি পেলেন সোনা-রুপো গহনাপ্রেমীরা। গত সপ্তাহে বাজেটের আগে, এই মূল্যবান ধাতুগুলির দাম রেকর্ড ভেঙে ক্রমশ বেড়ে যাচ্ছিল। এরপর থেকেই কমছে সোনা ও রুপোর দাম। তবে সোনা ও রুপোর দামের এই আকস্মিক পতন বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। গত সপ্তাহের পাঁচটি ব্যবসায়িক দিনে সোনা-রুপোর দামের দিকে নজর দিলে দেখা যাবে, রুপো তার সর্বোচ্চ দাম থেকে প্রায় ১.৭০ লক্ষ টাকারও বেশি সস্তা হয়েছে। অন্যদিকে সোনা প্রতি ১০ গ্রামে ৩৮,০০০ টাকারও বেশি কমে গিয়েছে। সুতরাং ২০, ২২ এবং ২৪ ক্যারেট সোনার দাম কত হল?

গত বছর থেকে ১ জানুয়ারী, ২০২৬ পর্যন্ত রুপোর দামে বেশ ওঠানামা হয়েছে। ২৯ জানুয়ারি, ১ কেজি রুপোর দাম প্রথমবারের মতো ৪ লক্ষ টাকা অতিক্রম করে সর্বোচ্চ ৪,২০,০৪৮ টাকায় পৌঁছেছিল। তবে, এখন প্রতি কেজি রুপোর দাম হয়েছে ২,৪৯,৪৯৯ টাকা, যার অর্থ প্রায় ১,৭০,৫৪৯ টাকা সস্তা হয়েছে রুপোর দাম। অন্যদিকে গত ২৯ জানুয়ারী, ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দামও ১,৯৩,০৯৬ টাকায় পৌঁছেছিল, যা ইতিহাসে প্রথম। সোনা-রুপোর এমন আকাশছোঁয়া দামে কপালে রীতিমতো হাত উঠেছিল মধ্যবিত্তদের। তবে এখন অনেকটাই কমে প্রতি ১০ গ্রাম সোনার দাম ১,৫৫,০৫০ টাকা হয়েছে, যার অর্থ প্রতি ১০ গ্রাম সোনা ২৮,০৪৬ টাকা সস্তা হয়েছে। কেবল এমসিএক্সেই নয়, দেশীয় বাজারেও রুপোর দাম কমেছে।

ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট অনুসারে, গত ২ ফেব্রুয়ারী সন্ধ্যায় ১ কেজি রুপোর দাম নেমে এসেছিল ২৫৯,৫০০ টাকায়, শুক্রবার সন্ধ্যায় তা কমে ২৪৪,৯২৯ টাকায় দাঁড়িয়েছে। ফলস্বরূপ, এক সপ্তাহে দেশীয় বাজারে রুপোর দাম ১৪,৫৭১ টাকা কমেছে। অন্যদিকে ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে হয়েছে ১,৫২,০৮০ টাকা। ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে হয়েছে ১,৪৮,৪৩০ টাকা। ২০ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম হয়েছে ১,৩৫,৩৫০ টাকা। ১৮ ক্যারেট সোনা ১০ গ্রাম প্রতি ১,২৩,১৯০ টাকা হয়েছে। ১৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামে দাম হয়েছে ৯৮,০৯০ টাকা। তবে গয়না কিনতে গেলে সোনার এই দামের উপর প্রযোজ্য ৩% GST এবং তৈরির চার্জও জুড়বে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২