মমতার উদ্যোগের ভূয়সী প্রশংসা মানিকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলায় শুরু হয় এসআইআর। আর তা নিয়ে বিস্তর হেনস্থা এবং হয়রানির শিকার হন বাংলার নাগরিকরা। বিএলও থেকে শুরু করে নাগরিকরা আতঙ্কে মারা যেতে শুরু করেন। এমনকী কাজের চাপ নিতে না পেরে বিএলও’‌রা আত্মহত্যার পথ বেছে নেন। আর নাগরিকরা আতঙ্কে আত্মহত্যা করতে শুরু করেন। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের দাদাগিরি ঠেকাতে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে সুপ্রিম কোর্টে পৌঁছে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে জোরদার সওয়াল করেন। আর চাপে ফেলে দেন নির্বাচন কমিশনকে। এই ঘটনা দেখে চাপে পড়ে যায় বিজেপি এবং সিপিএম। তারা জোর সমালোচনা করতে শুরু করেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন পদক্ষেপ নিয়ে ভূয়সী প্রশংসা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা মানিক সরকার।

এদিকে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী যা দাবি করেছিলেন, এখন সেগুলিকেই মান্যতা দিতে হচ্ছে নির্বাচন কমিশনকে। যেমন—মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড নির্বাচন কমিশন মান্যতা আগে দেয়নি। কিন্তু তৃণমূল কংগ্রেসের মামলায় সুপ্রিম কোর্ট গুঁতো দিতেই তাতে মান্যতা দেয় নির্বাচন কমিশন। তারপর ডোমিসাইল সার্টিফিকেট নিতে অস্বীকার করে নির্বাচন কমিশন। কিন্তু মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে ডোমিসাইল সার্টিফিকেট নেওয়ার দাবি জানান। গতকাল তাতে মান্যতা দেয় নির্বাচন কমিশন। এই গোটা ঘটনা নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সকলেই মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে থাকেন। আর আজ তাঁদের দলেরই শীর্ষ নেতা মানিক সরকার মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হন।

 

অন্যদিকে সিপিএম নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বাংলার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করার জেরে চাপে পড়ে গিয়েছে লালপার্টির নেতারা। কারণ আলিমুদ্দিনের এই তিন নেতা বিরোধিতা করার জন্যই নানা সমালোচনা করে গিয়েছেন। আজ সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল। মানিক সরকারের করা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে গিয়েছে। ফেসবুকে সেই মন্তব্য ঘুরপাক খাচ্ছে। আর তা দেখেও মুখে কুলুপ এঁটেছেন সুজন–সেলিম–বিকাশরা। মুখ্যমন্ত্রীর সুপ্রিম কোর্টে করা সওয়াল নিয়ে মানিক সরকার বলেন, ‘‌মুখ্যমন্ত্রী তো একজন আইনজীবীও। ভালই তো করেছেন। সেখানে গিয়ে মূল সমস্যার বেশ কয়েকটি পয়েন্ট তুলে ধরেছেন। আগামীকাল আবার শুনানি আছে। দেখি আদালত কী বলে।’‌

এছাড়া বাংলার সিপিএম নেতারা বাঙালির এবং বৈধ ভোটারের পাশে না দাঁড়িয়ে যেভাবে মুখ্যমন্ত্রীর লড়াইয়ের সমালোচনা করেছেন তাতে অনেকেই বলছেন, ওদের চৈতন্য হোক। এই কারণেই ওরা শূন্যে নেমে গিয়েছে। সেখানে মানিক সরকার বাংলার মুখ্যমন্ত্রীর কার্যত পাশেই দাঁড়ালেন। যা দেখে এখন গায়ে জ্বালা ধরেছে সুজন, সেলিম এবং বিকাশদের। তাঁদের সমালোচনা যে মানুষ সমর্থন করেন না সেটা মানিকের পৃথক অবস্থান থেকেই স্পষ্ট হয়েছে। মানিক সরকারের কথায়, ‘‌শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন। আরও আগে যাওয়া উচিত ছিল। তবে দেরি হলেও তিনি যেভাবে গিয়েছেন এবং সওয়াল করেছেন সেটা খাটো করে দেখতে চাইছি না। তিনি কার্যকরী উদ্যোগ নিয়েছেন।’‌

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো