তিস্তা ফায়ারিং রেঞ্জে মর্টার সেলের বিস্ফোরণে মৃত্যু ১৭ বছরের যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগরাকোট: রবিবার বাগড়া কোট সেনা ছাউনি তিস্তা ফায়ারিং রেঞ্জে মর্টার সেলের বিস্ফোরণে মৃত্যু হয় এক যুবকের। তার নাম রওনাক চৌধুরী (Raunak Chowdjury)। বয়স মাত্র ১৭। নিহত যুবক বাগড়া কোড গ্রাম পঞ্চায়েতের সরুগাও বস্তির বাসিন্দা। রবিবার বেলা বারোটা নাগাদ তিস্তার চরে ফায়ারিং রেঞ্জ থেকে একটি মর্টার সেল উদ্ধার হয়। ওই মর্টার সেলটি নিয়ে যুবকটি তা পড়াতে গেলে তাতে আচমকা বিস্ফোরণ ঘটে। জানা গেছে ওই উদ্ধার হওয়া মর্টার সেলটি অবিস্ফোরিত ছিল। সেটি পোড়াতে গেলে তাতে বিষ্ফোরণ ঘটে।

ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালবাজার থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কি করে কোথা থেকে বাগরাকোট সেনা ছাউনির তিস্তা ফায়ারিং রেঞ্জে মর্টার সেলটি এল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই যুবকের সঙ্গে থাকা সঙ্গী সাথীদের খুঁজছে পুলিশ। এই ধরনের মর্টার সেল পাওয়া গেলে তা প্রশাসনের নজরে আনতে হয়। পুলিশ প্রশাসন তা উদ্ধার করে সেনাবাহিনীর হেফাজতে দিয়ে দেয়।

এই ধরনের শক্তিশালী মর্টার সেল শত্রুপক্ষের ওপর আঘাত আনতে ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনী। বিগত বন্যার সময় এই ধরনের একাধিক মর্টার সেল (Mortar Shell) এর আগেও উদ্ধার হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রামবাসীদের কাছ থেকে একাধিক শক্তিশালী মর্টার সেল উদ্ধার করে। এই ঘটনায় উত্তরবঙ্গের সেনা ছাউনিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ