মুম্বইয়ে সোনমের জমকালো সাধ অনুষ্ঠানে চাঁদের হাট, কবে দ্বিতীয় সন্তানের জন্ম দিচ্ছেন অনিল-কন্যা?

: দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী সোনম কাপুর। ছেলে বায়ুর তিন বছর পর ফের আনন্দ আহুজা পরিবারের খুশির বন্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী সোনম কাপুর। ছেলে বায়ুর তিন বছর পর ফের আনন্দ আহুজা পরিবারের খুশির বন্যা। ইতিমধ্যেই বেবি বাম্প নিয়ে একাধিকবার প্রকাশ্যে এসেছেন অনিল কাপুর কন্যা। ফটোশ্যুটও সেরেছেন মনের মতো। অভিনেত্রীর মাতৃত্বকালীন গ্ল্যামার দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। যাই হোক, খুব শীঘ্রই দ্বিতীয় সন্তান জন্ম দিতে চলেছেন সোনম কাপুর। তার আগেই হয়ে গেল তাঁর সাধ অনুষ্ঠান। রবিবার (৮ ফেব্রুয়ারি) সোনম তাঁর মুম্বইয়ের বাসভবনে সাধ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। যা ছিল তারকাখচিত। বলিউডের একাধিক সেলিব্রিটি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।

সম্পূর্ণ অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়। অভিনেত্রী তাঁর বন্ধুদের সঙ্গে এই স্মরণীয় দিনটি কাটানোর কয়েকটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। ছবিগুলি তে অভিনেত্রীকে সবুজ বর্ণের পোশাকে দেখা যাচ্ছে। পাশে স্বামী আনন্দ আহুজা ছিলেন। অভিনেত্রী পুজো, বন্ধুদের সঙ্গে কাটানো সমস্ত আনন্দের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। বিশেষ দিনের জন্য, সোনম একটি লাইম গ্রিন লেহেঙ্গা বেছে নিয়েছিলেন। আর তাঁর বেবি বাম্পকে সম্পূর্ণরূপে খোলা রেখেছিলেন। তিনি একটি ভারী নেকলেস পরেছিলেন। ছবিতে অভিনেত্রীর স্বামী আনন্দ আহুজাকে পুরো অনুষ্ঠান জুড়ে তাঁর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তিনি একটি সাধারণ সাদা কুর্তা এবং পায়জামা পরেছিলেন। তাঁদের দুজনকে বেশি হাসিখুশি দেখাচ্ছিল। নিজেদের মধ্যে সুন্দর দৃষ্টিভঙ্গি বজায় রেখেছিলেন।

সোনম এবং আনন্দ ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান বায়ুকে তাঁদের পরিবারে আমন্ত্রণ জানান। ছেলের সঙ্গে একাধিক ছবি শেয়ার করলেও এখনও তাঁর মুখ দেখাননি। যাই হোক, গতকাল সোনমের ‘গোদ ভরাই’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, তাঁর অভিনেতা বাবা অনিল কাপুর, তাঁর ‘বীরে দি ওয়েডিং’-এর সহ-অভিনেত্রী করিনা কাপুর খান। এছাড়াও ছিলেন শাবানা আজমি, অনুপম খের, ভূমি পেডনেক্কার, মাসাবা গুপ্তা, অংশুলা কাপুর, খুশি কাপুর-সহ বলিউডের আরও অনেক ব্যক্তিত্ব। পরে তারকারা হবু মায়ের ছবি পোস্ট করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সোনম বেশিরভাগ সময়েই লন্ডনের বাড়িতে কাটান। তিনি বলিউড চলচ্চিত্র থেকে অনেকটা দূরে থাকলেও বিশ্বজুড়ে বড় বড় ফ্যাশন ইভেন্টে যোগ দিচ্ছেন এবং কাজের প্রতিশ্রুতি পালন করছেন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২