চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ওজন নিয়ে ঠাট্টা, সমালোচকদের চুপ করালেন ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা, কী বললেন?

নিজস্ব প্রতিনিধি: আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছেন অভিনেত্রী আয়েশা খান। যিনি ছবির আইটেম সং ‘শারারাত’-এ নেচে গোটা বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছেন। তাঁর নাচের একাধিক স্টেপ পাগল করেছে ভক্তদের। গানে অসাধারণ নেচেছেন তিনি। তবে অভিনেত্রী তাঁর ওজন নিয়ে লজ্জিত। হ্যাঁ, সম্প্রতি একটি সাক্ষাৎকারে আয়েশা জানিয়েছিলেন, ‘শারারাত’ শুটিংয়ের সময়ে তিনি ঋতুস্রাবে ভুগছিলেন। সেই নিয়েই শুটিং করেছেন।ওরকম লাফিয়ে লাফিয়ে নেচেছেন।

এনার্জিতে কোনও ছাপ ফেলতে দেন নি তিনি। এছাড়া তিনি বলেন, একসময় তিনি ওজন নিয়ে লজ্জিত ছিলেন। এই কারণে অনেক কটুক্তিও শুনেছেন অভিনেত্রী। কিন্তু এখন আর কোনও কটুক্তিতে তিনি কর্ণপাত করেন না। অভিনেত্রীর কথায়, ‘আমাকে প্রতিদিন বলা হত ওজন কমাতে। মানুষ চাইতেন আমার সুন্দর শেপের ফিগার হোক। কিন্তু যাঁরা আমাকে এত বলত, তাঁরা নিজেরাই খুব অস্বাস্থ্যকর। আমি যদি তাঁদের বলতাম আগে নিজের দিকে মনোযোগ দিতে, তখন তো তাঁদের কথা বন্ধ হয়ে যেত। তবে তখনকার সময়ের মধ্যে এখনকার সময়ের অনেক পার্থক্য। এখন যদি তাঁরা আমাকে স্বাস্থ্য নিয়ে কিছু বলতে আসে, তাহলে তাঁদেরকে চুপ করিয়ে দেবো। বলবো, আগে নিজে ওজন কমাও। তারপর আমাকে বলতে আসবে।’

আয়েশ খানের কথা বলতে গেলে, তিনি বিগবস ১৭-এর মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। তিনি Wild Card এন্ট্রি হিসেবে শোয়ে প্রবেশ করেছিলেন। এবং শোয়ে ব্যাপক আলোড়ন ফেলেছিলেন। আর বিগবসের পরেই তাঁর কেরিয়ার উল্লেখযোগ্য মোড় নেয়।তিনি বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করলেও ধুরন্ধরের ‘শারারাত’ গানের মাধ্যমে তিনি বেশি জনপ্রিয়তা অর্জন করলেন।

 

Published by:

Share Link:

More Releted News:

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

অপেক্ষার অবসান! রণবীর-ভিকি-আলিয়ার ‘Love and War’ মুক্তির দিনক্ষণ ঘোষণা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ