ঘোজাডাঙ্গা সীমান্তের শূন্যরেখায় শেষবার মায়ের মুখ দেখলেন বাংলাদেশে থাকা দুই মেয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঘোজাডাঙ্গা: ভারতে মৃত্যু হয় এক বৃদ্ধা মায়ের। শেষবারের মতো মাকে দেখতে বাংলাদেশে বসবাসরত দুই মেয়েকে সুযোগ করে দিলেন বিজিবি ও বিএসএফের আধিকারিকরা। বুধবার দুপুরে ঘোজাডাঙ্গা সীমান্তে(Ghojadanga Border) জিরো পয়েন্টে এই দুই মেয়েকে তার মায়ের সঙ্গে ফেস দেখা করিয়ে দেন দুই দেশের সীমান্ত রক্ষীরা। জানা গেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা গ্রামে, গফুর মন্ডলের স্ত্রী জরিনা খাতুন(Jarina Khatun) বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার রাতে মারা যায়। তার দুই মেয়ে সিরিনা খাতুন ও আলেয়া খাতুন বর্তমানে বিবাহ করে বাংলাদেশের সাতক্ষীরা সদর উপজেলা হাড়দ্দহা গ্রামে বসবাস করেন।

মায়ের মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশের বিজিবির কাছে দুই মেয়ে আবেদন জানান তাদের মাকে একবার সীমান্তে শেষ দেখা দেখতে দেওয়া হোক। অপরদিকে ভারতের পক্ষ থেকেও তার পরিবার বিএসএফের কাছে একই আবেদন জানায়। উভয় পক্ষের আবেদনের দরুন মানব দিক দিক থেকে বিচার বিবেচনা করে বিজেপির সাতক্ষীরার ৩৩ ব্যাটেলিয়াদের ভোমরা বিওপি এবং ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফের ক্যাম্পের জওয়ানরা জিরো পয়েন্টে বুধবার দুপুরে মরদেহ কিছুক্ষণের জন্য রাখার সিদ্ধান্ত নেন। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীদের উদ্যোগে বুধবার দুপুরে কিছুক্ষণের জন্য উভয় পরিবারের সদস্যরা মিলিত হয়ে সাক্ষাৎ করা ও কথা বলার সুযোগ পান।

পরবর্তীকালে চোখের জলে দুই মেয়ে মাকে শেষ বিদায় জানানোর পর মায়ের মৃতদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয়। বুধবার বিকেলে মায়ের শেষকৃত্য সম্পন্ন হয় ভারতের মাটিতে। রাত পোহালে বাংলাদেশে নির্বাচন। সীমান্তে তাই সতর্ক বিএসএফ(BSF) এবং রাজ্য প্রশাসন। তার মধ্যে সীমান্তে শেষবার ভারতে মারা যাওয়া মাকে দেখার সুযোগ করে দিল বিএসএফ বাংলাদেশের দুই মেয়েকে। কড়া নিরাপত্তার নজরদারি, রাজনৈতিক উত্তেজনা সবকিছুকে দূরে সরিয়ে রেখে ঘোজাডাঙ্গা সীমান্তে কিছুক্ষণের জন্য দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী এক নজির সৃষ্টি করল জিরো পয়েন্টে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২