অবশেষে জামিন মঞ্জুর সমাজকর্মী আমির চাঁদ শেখ সহ ৫ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া : অবশেষে জামিন পেলেন মায়ের চক্ষুদান করে জেল হাতহাজতে থাকা সমাজকর্মী আমির চাঁদ শেখ। তাঁর পরিবারের বাকিরাও জামিন পেয়েছেন। ৪দিন জেল হেফাজতে থাকার পরে অবশেষে জামিনে মুক্ত হয়েছেন তিনি। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে নদিয়া জেলা আদালতে ভার্চুয়াল শুনানি শুরু হয়। সেখানেই অভিযোগকারী জানায়, একটা ভুল বোঝাবুঝি থেকে সমস্যার সূচনা। প্রতিবেশীদের সঙ্গে ভুল বোঝাবুঝি থেকে পরিস্থিতির শিকার হয় তাঁরা। পরে পরিস্থিতি বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেন। বিরোধিতা না করায় ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আমির চাঁদ শেখ সহ ৫ জনের জামিন হয়েছে। আমির চাঁদ শেখ সহ তাঁর পরিবারের মোট পাঁচ সদস্যদের জামিন মঞ্জুর করেন নদিয়া জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চম। জামিন মঞ্জুর হওয়ার পরই আদালত চত্বরে দাঁড়িয়ে সমাজকর্মী সংগঠনের সদস্যরা ক্ষোভ উগড়ে দিয়েছে। বিনা দোষে তাঁদের ৪ দিন জেলে থাকতে হয়েছে বলে দাবি করেছেন তাঁরা। 

মৃত্যুর পরে মায়ের অঙ্গ ও চোখ দান করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছিল নদিয়ার কৃষ্ণনগরে। মৃত মায়ের চোখ ও অঙ্গ বিক্রির অভিযোগ তোলা হয়েছিল। কিন্তু পরে অভিযোগকারী নিজের ভুল বুঝতে পারে। কিন্তু তাদের অভিযোগের ভিত্তিতে ৫ জনকে গ্রেফতার করা হয়। মৃতার ছেলে সমাজকর্মী। তাঁর দাবি, মায়ের আগেই শংসাপত্র করা ছিল। কিন্তু ঘটনার সময়ে তা দেখাতে পারেননি। তাই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই চক্ষুদান নিয়ে কয়েকদিন ধরে টানাপোড়েন চলছিল। অবশেষে জামিনে জেল থেকে বাইরে বের হয়েছেন তিনি।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২