৩০০ বছর পর বিরল মহাশিবরাত্রি, একসঙ্গে ৫ রাজযোগে বদলাবে ভাগ্যচক্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহাশিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র উৎসব, যা ভগবান শিবের আরাধনার জন্য বিশেষভাবে পালিত হয়। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব উদযাপন করা হয়। ২০২৬ সালে মহাশিবরাত্রি শুরু হবে ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৪ মিনিটে এবং শেষ হবে ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৩৪ মিনিটে। এ বছর মহাশিবরাত্রির গুরুত্ব আরও বেড়েছে, কারণ জ্যোতিষ মতে প্রায় ৩০০ বছর পর একসঙ্গে পাঁচটি বিরল রাজযোগ তৈরি হচ্ছে, যা অত্যন্ত শুভ সময় বলে মনে করা হচ্ছে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই পবিত্র রাতেই ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। আবার অনেকের মতে, এই দিনেই ভগবান শিব শিবলিঙ্গ রূপে প্রকাশিত হন। শিবলিঙ্গকে প্রকৃতির পাঁচটি মৌলিক উপাদান-আকাশ, বায়ু, অগ্নি, জল ও মাটির প্রতীক হিসেবে ধরা হয়। তাই মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে অভিষেক করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভক্তরা এই দিনে উপবাস পালন করেন, রাত্রিজাগরণ করেন এবং ‘ওম নমঃ শিবায়’ মন্ত্র জপ করেন। এ বছর তৈরি হওয়া বিশেষ রাজযোগগুলোর মধ্যে রয়েছে লক্ষ্মীনারায়ণ রাজযোেগ (বুধ ও শুক্র), বুধাদিত্য রাজযোগ (বুধ ও সূর্য), শুক্রাদিত্য যোগ (সূর্য ও শুক্র), শশ মহাপুরুষ রাজযোগ (কুম্ভ রাশিতে শনি) এবং পঞ্চগ্রহ রাজযোেগ (সূর্য, বুধ, শুক্র, শনি ও বাহু)। জ্যোতিষীদের মতে এই বিরল সংযোগ ভক্তদের জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনতে পারে।

এই দিনে শিবকে সন্তুষ্ট করতে ভোরে স্নান করে মন্দিরে গিয়ে শিবলিঙ্গে দুধ, দই, মধু, ঘি ও চিনি দিয়ে পঞ্চামৃত অভিষেক করা হয়। বিল্বপত্র উৎসর্গ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়া রুদ্রাভিষেক, মন্ত্রজপ, দান এবং সৎ জীবনযাপন ভগবান শিবের আশীর্বাদ লাভে সহায়ক বলে বিশ্বাস করা হয়।

২০২৬ সালে মহাশিবরাত্রিতে ৫টি বিরল রাজযোগ তৈরি হচ্ছে

•শিব-পার্বতীর ঐশ্বরিক বিবাহের স্মৃতিবাহী দিন

•শিবলিঙ্গে অভিষেক ও বিল্বপত্র উৎসর্গ অত্যন্ত শুভ

•উপবাস, রাত্রিজাগরণ ও মন্ত্রজপ বিশেষ ফলদায়ী

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২