অকালেই চুল পড়ছে? মুক্তি দেবে এই চিনা ভেষজ! জানুন ব্যবহারের নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নব্বইয়ের দশক তো বটেই, তারও বহু আগে থেকে প্রাচীন চিনা চিকিৎসাশাস্ত্রে চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে এক বিশেষ ভেষজ ঘাস- পলিগোনাম মাল্টিফ্লোরাম। সাম্প্রতিক সময়ে সমাজমাধ্যমে এই ভেষজ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকে দাবি করছেন, এটি চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্য করতে পারে। তবে বাস্তবে এর কার্যকারিতা কতটা, তা নিয়ে এখনও গবেষণা চলছে। ধারণা করা হয়, এই ভেষজ ডিহাইড্রোটেস্টোস্টেরন (DHT) হরমোনের প্রভাব কমাতে সাহায্য করতে পারে। এই হরমোনের সঙ্গে সাধারণ প্যাটার্ন টাক বা অ্যান্ড্রোজেনেটিক হেয়ার ফলের সম্পর্ক রয়েছে। এছাড়া এটি চুলের ফলিকেলকে শক্তিশালী করতে, ফলিকেল সেলের ক্ষয় কমাতে এবং চুলের স্বাভাবিক বৃদ্ধির গতি বাড়াতে সাহায্য করতে পারে বলে মনে করা হয়। মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়িয়ে চুলের গোড়ায় অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দিতেও এটি সহায়ক হতে পারে।

কীভাবে ব্যবহার করা যায়

•তেল হিসেবে

•ভেষজ নির্যাসযুক্ত তেল ব্যবহার করে সপ্তাহে ২-৩ দিন স্ক্যাল্পে ম্যাসাজ করা যেতে পারে। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করলে ভালো ফল মিলতে পারে।

হেয়ার মাস্ক হিসেবে

•গুঁড়ো আকারে পাওয়া গেলে নারকেল তেল বা অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে লাগানো যায়।

সাপ্লিমেন্ট হিসেবে

•ক্যাপসুল বা ডেকোশন আকারেও ব্যবহার হয়। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত।

•ব্যবহারের আগে যে বিষয়গুলো জানা জরুরি

•গবেষণা এখনও সীমিত একে নিশ্চিত সমাধান বলা যাবে না।

•অতিরিক্ত ব্যবহার ক্ষতিকর হতে পারে- লিভারের সমস্যার ঝুঁকি থাকতে পারে।

•বিশেষ সতর্কতা প্রয়োজন- যাঁদের আগে থেকেই

•লিভারের সমস্যা বা নিয়মিত ওষুধ খাওয়ার অভ্যাস আছে, তাঁদের চিকিৎসকের পরামর্শ জরুরি।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২