চুলের জন্য দারুন উপকারী আমলকির রস, তবে মাখার সঠিক নিয়ম না জানলে হবে বিপদ

Share:

নিজস্ব প্রতিনিধি:  এখন আর বয়স হলে নয়, অল্প বয়সে পেকে যায় চুল। আজকাল ছোটদেরও এই সমস্যা দেখা যায়। অকালে চুল পাকার সমস্যা নিয়ে অনেকেই  জেরবার হন। বন্ধুরাও হাসি মজা করে থাকেন। পাকা চুল ঢাকতে  নানা টোটকা ব্যবহার করেন, সালোঁয় গিয়ে হেয়ার ‘ডাই’ করান। সাময়িক ভাবে পাকা চুল ঢাকলেও চুলের ক্ষতি হয়। চুল ঝরার পরিমাণ বাড়ে টেক্সচার নষ্ট হয়।  কেশচর্চা বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যা থেকে মুক্তি পেতে আমলকি ব্যবহার করতে পারেন। তবে মানতে হবে বেশ কিছু নিয়ম। না হলে হিতে বিপরীত হতে পারে। জেনে নিন মাথায় আমলকী মাখার নিয়ম।

কী ভাবে মাখবেন আমলকি?

প্রথমে পরিমাণমতো জল এবং  বেশকয়েকটি  আমলকি ভালো ফোটান। জলের রং কালচে হতে শুরু করলে গ্যাস বন্ধ করে  রাখুন  বেশ কিছুক্ষণ। স্বাভাবিক তাপমাত্রায় এলে ছেঁকে আমলকিগুলো ফেলে দিন।  শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করার পর,   আমলকি ফোটানো জল দিয়ে চুলটা ভালো করে ধুয়ে ফেলুন। তার পর আর চুলে জল  দেবেন না। সপ্তাহে তিন-চার দিন এই টোটকা মানলে তফাত নিজেই বুঝতে পারবেন।

যাঁদের স্ক্যাল্প ভীষণ ড্রাই, তাঁরা নারকেল তেলের সঙ্গে রোদে শুকোনো আমলকি ফুটিয়ে সেই তেলটি মাখলে উপকার পাবেন। তবে সেন্সিটিভ বা তৈলাক্ত স্ক্যাল্প হলে তেল না মাখা  ভালো।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২