উচ্চ মাধ্যমিকের ‘ডিউটি’ সেরে বাড়ি ফেরার পথে মৃত্যু ইংরেজি শিক্ষিকার, ট্রাকের ধাক্কায় জখম আরও ৩

উচ্চ মাধ্যমিক পরীক্ষার 'ডিউটি' সেরে বাড়ি ফেরার পথে মৃত্যু হল এক শিক্ষিকার। সঙ্গে প্রাণ গেল গাড়ির চালকেরও। গুরুতর জখম হয়েছেন আরও তিনজন

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ‘ডিউটি’ সেরে বাড়ি ফেরার পথে মৃত্যু হল এক শিক্ষিকার। সঙ্গে প্রাণ গেল গাড়ির চালকেরও। গুরুতর জখম হয়েছেন নিহত শিক্ষিকার সহকর্মী-সহ আরও তিনজন। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার মেদিনীপুর সদর ব্লকের বনপুরা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, আজ দুপুরে মেদিনীপুর-কেশপুর রাজ্য সড়কে একটি ট্রাকের সঙ্গে চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সেই চার চাকা গাড়ির মধ্যে ছিলেন নিহত শিক্ষিকা-সহ তাঁর সহকর্মীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। তাঁদের গাড়িটি একেবারে দুম্‌ড়ে-মুচড়ে গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কোতোয়ালি থানার পুলিশ। কোনও ক্রমে মৃতদের গাড়ি থেকে বের করে। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ওই শিক্ষিকা এবং গাড়িচালকের দেহ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠায়। স্বাভাবিকভাবেই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, পথদুর্ঘটনায় নিহত শিক্ষিকার নাম রূপা প্রামাণিক। বয়স ৪৩। তিনি মেদিনীপুরের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা ছিলেন। গাড়িচালক শেখ আবু নাসেরও মারা গিয়েছেন। তিনি কেশপুরের সরাই গ্রামের বাসিন্দা ছিলেন। রূপা কেশপুর গার্লস হাই স্কুলের ইংরেজি শিক্ষিকা ছিলেন। তিনি মুন্ডুলিকা হাই স্কুলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। আজ পরীক্ষা শেষে গাড়ি করে বাড়ি ফিরছিলেন। তাঁর সঙ্গে ছিলেন কেশপুর গার্লস হাই স্কুলের গণিতের শিক্ষিকা কঙ্কনা সাঁতরা। তিনিও এই সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছেন, তবে বেঁচে গিয়েছেন।

আশঙ্কাজনক অবস্থায় ৪৯ বছরের এই শিক্ষিকাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়, সেখানে এখন তিনি চিকিৎসাধীন। জানা গিয়েছে, এই ভয়াবহ দুর্ঘটনায় আরও দুই বাইক আরোহী আহত হয়েছেন। তাঁদেরও চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। প্রত্যক্ষদর্শীদের কথায়, এদিন মেদিনীপুর গ্রামীণের মুন্ডুলিকা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। যখন নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকটি চারচাকার গাড়িটিতে ধাক্কা মারে। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় চার চাকার গাড়িটি। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছিল। তবে পুলিশের তৎপরতায় আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ এই এলাকায় প্রায়শঃই দুর্ঘটনা হয়। কিন্তু একাধিকবার অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক এবং খালাসি পলাতক। তাদের খোঁজ চলছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২