মস্তিষ্কে রক্তক্ষরণ, অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে সেলিম খান, কেমন আছেন সলমানের বাবা?

গুরুতর অসুস্থ সুপারস্টার সলমান খানের বাবা তথা প্রবীণ গীতিকার-চিত্রনাট্যকার সেলিম খান। এই মূহুর্তে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ সুপারস্টার সলমান খানের বাবা তথা প্রবীণ গীতিকার-চিত্রনাট্যকার সেলিম খান। এই মূহুর্তে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই খবর প্রকাশিত হয়েছে। যখন সলমান খান কড়া নিরাপত্তায় মুড়ে বাবাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। জানা গিয়েছে, লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেলিম খানের অস্ত্রোপচার হয়েছে। তিনি তাঁদের পারিবারিক চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণের পর তাঁর অস্ত্রোপচার করা হয়। এখন তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। স্থিতিশীল এবং নিবিড় চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন। ডাক্তার রা তাঁর অবস্থা সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন। তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল।

হাসপাতালের চিকিৎসক ডঃ জলিল পার্কার জানিয়েছেন, ‘সেলিম খানের অস্ত্রোপচার করা হয়েছে এবং এখন তাকে ভেন্টিলেটারে রাখা হয়েছে। আজ তাঁর পরিবার এবং আত্মীয়দের সম্মতিতে আমরা একটি প্রেস বুলেটিন প্রকাশ করা হবে। মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ সেলিম খানকে লীলাবতী হাসপাতালে ICU-তে ভর্তি করা হয়েছিল। মস্তিষ্কে রক্তক্ষরণের পর তাঁকে হাসপাতালে আনা হয়। জরুরি অবস্থায় তাঁর অস্ত্রোপচার করা হয়’। মঙ্গলবার একজন সিনিয়র সাংবাদিক ভিকি লালওয়ানি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন যে, হাসপাতালে নিয়ে যাওয়ার আগে প্রবীণ লেখক মাথা ঘোরা অনুভব করেছিলেন। তখনই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেলিম খানের রক্ত ​​জমাট বাঁধার সমস্যা ধরা পড়েছে। এদিকে হাসপাতালে ভর্তির পর, সেলিম খানের সন্তান সলমান খান, আলভিরা, অর্পিতা এবং আরবাজ খান সকলে হাসপাতালে ছুটে গিয়েছেন। তাঁদের চোখে-মুখে আতঙ্কের ছাপ। পাশাপাশি গিয়েছেন অতুল অগ্নিহোত্রী, আয়ুশ শর্মা।

সেলিমের নাতি-নাতনি আরহান, নির্বান এবং আলিজেহ অগ্নিহোত্রীও হাসপাতালে গিয়েছেন। সেলিম খান এবং সলমানের ভক্তরা প্রবীণ লেখকের দ্রুত আরোগ্য কামনা করছেন। জাভেদ আখতারের পাশাপাশি, ৯০ বছর বয়সী এই লেখক ডন, শোলে, জঞ্জির, দিওয়ার, ত্রিশূল, ইয়াদোঁ কি বারাত, সীতা অউর গীতা এবং অন্যান্য সুপারহিট ছবি লেখার জন্য পরিচিত। ২০২৪ সালে, সেলিম-জাভেদের উপর ভিত্তি করে অ্যাংরি ইয়ং মেন নামে তাদের উপর একটি তথ্যচিত্র অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রকাশিত হয়েছিল।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২