চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বারুইপুর হাসপাতালে সান্ধ্যকালীন আউটডোরে রোগী দেখা শুরু

নিজস্ব প্রতিনিধি,বারুইপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনদরদী ও মানবিক হয়ে সাধারণ মানুষের কথা মাথায় রেখে স্বাস্থ্য দফতরকে একটি নির্দেশ দেন ।জেলা সদর হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল গুলিতে চিকিৎসকরা দুপুর তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আউটডোরে রোগী দেখবেন। এই হাসপাতাল গুলিতে সাধারন মানুষ অনেকে সময় অভাবে দশটা থেকে দুটো পর্যন্ত হাসপাতালের আউটডোরে(Outdoor) চিকিৎসকদের দেখাতে পারে না। তাই তিনি এই নির্দেশ দেন।সেই মতাবেক বারুইপুর মহাকুমা হাসপাতালের সুপার ডাক্তার ধীরাজ রায় বলেন, কিছুদিন আগে স্বাস্থ্য দফতর থেকে এই নির্দেশ পাওয়া গেছে। বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু বিভাগ এবং গাইন বিভাগ চালু হয়েছে।

অন্যান্য বিভাগ চালু হবে কিছুদিনের মধ্যে। এই ব্যাপারে হাসপাতালে স্বাস্থ্যকর্মী সহ সব কর্মী, চিকিৎসকরা সহযোগিতা করছেন। হাসপাতালে ওষুধ সব সময় অ্যাভেলেবেল থাকায় রোগীর ওষুধ নিতে কোন অসুবিধা হবে না। বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে(Baruipur Hospital) মঙ্গলবার বিকেলে বিষ্ণুপুর থানার অন্তর্গত জুলপিয়া, সোনারপুর থানার অন্তর্গত মালঞ্চ প্রভৃতি এলাকা থেকে বেশ কিছু সাধারণ মানুষ শিশু বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে আসে তাদের শিশুদের নিয়ে । জয়নগর থানার অন্তর্গত অরুন নগর এলাকা ক্যানিং থানা এলাকা থেকে বেশ কিছু মহিলা মহিলা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে আসেন বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।

প্রীতি হালদার জয়নগরের (jaynagar)বাসিন্দা।তিনি গাইনো চিকিৎসক দেখাতে এসে বলেন অনেক দূর থেকে আমি আসছি। এই সময় চিকিৎসক এর কাছে দেখাতে পেরে আমি খুবই খুশি। চম্পাহাটি নিবাসী এক শিশুর অভিভাবক বলেন, সকাল থেকে আমার বাচ্চা ঠিক ছিল । কিন্তু দুপুরের দিকে বাচ্চার গা গরম হয়। বমি হয়।সেই জন্যই আমি এই হাসপাতালে চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে আসি আমার বাচ্চাকে। চিকিৎসক আমার বাচ্চাকে দেখেছে আমি খুব খুশি।এর জন্য সবাই খুব খুশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান সকলে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বিজেপি শুধুই মিথ্যার পর মিথ্যা প্রতিশ্রুতি দেয়’‌, পুরুলিয়া থেকে তোপ অভিষেকের

‘‌১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক!’‌ মোদির ঝালমুড়ি রাজনীতিকে তোপ মমতার

মুখ্যমন্ত্রীর নামে বিজেপি কর্মীদের কটুক্তি, প্রতিবাদ করায় হাত ভাঙল সিভিক ভলান্টিয়ারের

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ